মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

আমার নির্বাচনী এলাকার উন্নয়নে নিজেকে উজার করে দেব: আবদুচ ছালাম

নিজস্ব প্রতিবেদক

পাঁচলাইশ ৩নং ওয়ার্ডে চট্টগ্রাম-৮ চান্দগাঁও-পাঁচলাইশ-বোয়ালখালী আসনে জনগণের মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালামের কেটলি মার্কার সমর্থনে পাঁচলাইশ ৩নং ওয়ার্ডে ১৭ কেন্দ্রের চেয়ারম্যান ও সচিদের সাথে মতবিনিময় সভা আজ বুধবার বিকালে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় আবদুচ ছালাম বলেন, অনেকই আপনাদের কাছে ভোট চাইতে এসেছেন কিন্তু ভোট দেয়া যাবে শুধু একজনকেই।

তাই আপনার ভোটটি কাকে দিয়ে পাঁচ বছরের জন্য সংসদে পাঠাবেন এটা ভেবে চিন্তে সিদ্ধান্ত নিবেন। আমরা যারা ভোট প্রার্থী হয়েছি তাদের অনেকেই ছোট কিংবা বড় পরিসরে দায়িত্ব পালন করেছি। কার সফলতা কতটুকু আপনারা জানেন।

আমি দশ বছর সিডিএ’র চেয়ারম্যানে দায়িত্বে ছিলাম, আমার কাজ গুলো বর্ণণার প্রয়োজন আছে বলে আমি মনে করিনা।

আমার কাজগুলো নগরী কেবল একটি ওয়ার্ডে বা থানায় নয়, মহানগরের ৪১টি ওয়ার্ড জুড়ে দৃশ্যমান।

কাজের সাফল্য বিবেচনায় আমি আপনাদের কাছে কেটলী মার্কায় আমার জন্য ভোট প্রত্যাশা করতেই পারি। আপনারা আমাকে জয়যুক্ত করে দায়িত্ব দিয়ে সংসদে পাঠিয়ে দেখেন, আমি এলাকার উন্নয়নে নিজেকে উজার করে দেব।

তিনি আরো বরেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখা, মুক্তিযুদ্ধে চেতনা বাস্তবায়ন এবং স্মার্ট বাংলাদেশ নির্মাণে সবাইকে ভোট কেন্দ্রে আসতে হবে। এবং সব ধরনের ভয়-ভীতি, আশঙ্কা উপেক্ষা করে কেটলি প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।

পাঁচলাইশ ৩নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব শফিকুল ইসলামের সভাপতিত্বে ও নগর যুবলীগের সাবেক সদস্য জিএস কফিল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ সিরাজুল ইসলাম কমু. জাহাঙ্গীর আলম সর্দার, আব্দুস সালাম, নুর ইসলাম সর্দার, হাজী সাইফুুদ্দিন জহুর, আলহাজ্ব হামিদ সাহের, আব্দুল কাদের সর্দার, আলহাজ্ব ফজলুল কাদের সর্দার, কাজী লোকমান সর্দার, জিন্নাত আলি সর্দার, আব্দুর শুক্কুর সর্দার, এয়াকুব সর্দার. আব্দুল জলিল সর্দার. মঈনউদ্দিন মহিন সর্দার. আলহাজ্ব শাহাজান, শরীফ উদ্দিন, এয়াকুব জাবেদসহ ১৭ কেন্দ্রের চেয়ারম্যান, সচিব ও আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও তিনি কৈবত্য পাড়া, পশ্চিম ষোলশহর আছিয়া কলোনী, পূর্ব ষোলশহর ঘাসিয়ারপাড়া, বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদন্ডী, বোয়ালখালী পৌরসভার নবাব আলী চৌধুরীর বাড়িতে উঠান বৈঠক ও গণসংযোগ করে ভোটারদের সাথে কুশল বিনিময় ও কেটলী মার্কায় ভোট চান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা...

বাইশারীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ১০০ পিস বার্মিজ ইয়াবাসহ নুরুল...

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ...

বায়েজিদে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন...

চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১২ কোটি টাকার ইয়াবাসহ দুইজন আটক

চট্টগ্রামের বহিঃনোঙ্গরে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার...

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

আরও পড়ুন

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা গেলে রাষ্ট্র শক্তিশালী হয়। সাধারণ মানুষকে অভাবের মধ্যে রেখে কিংবা তাদের মুখ বন্ধ করে কোনো...

বাইশারীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ১০০ পিস বার্মিজ ইয়াবাসহ নুরুল আবছার (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে বাইশারী...

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত।প্রধানমন্ত্রীর সঙ্গে আমেরিকান চেম্বার অব কমার্স...

বায়েজিদে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. জিয়াবুল হককে (৫০) কক্সবাজার সদর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।সোমবার (১০...