শনিবার, ২২ আগস্ট ২০২৬

সুষ্ঠু নির্বাচনের মধ্যদিয়ে আগামী ৭ জানুয়ারি ঈগলের বিজয় হবে : স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিন

সাফায়েত মেহেদী,মিরসরাই

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে লড়ছেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিন।

ঈগল প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে নামা গিয়াস উদ্দিনের নেতৃত্বে মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে বারইয়ারহাট পৌরবাজারে গনমিছিল ও পথসভা সম্পন্ন হয়েছে।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে গিয়াস উদ্দিন বলেন, ‘ভোট কেন্দ্র দখলের দিন শেষ। প্রশাসন আঙ্গুল চুষবে না। মিরসরাইয়ে মাস্তানীর দিন শেষ হবে। চাঁদাবাজদের দিন শেষ হবে। মাদককারবীদের দিন শেষ হবে। সিন্ডিকেটের দিন শেষ হবে শীঘ্রই। সুষ্ঠু নির্বাচনের মধ্যদিয়ে আগামী ৭ জানুয়ারি ঈগলের বিজয় হবে ইনশাল্লাহ।’

তিনি আরো বলেন, ‘আমার অনেক নেতাকর্মীর উপর হামলা চালানো হয়েছে। তাদের সকলকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমি প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করছে, আমি চাই নির্বাচন পর্যন্ত প্রশাসন এভাবে তাদের দায়িত্ব পালন করে যাবে। যাতে করে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়।’

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভার সাবেক কাউন্সিলর ইমাম হোসেন, বারইয়ারহাট পৌরসভা আওয়ামী লীগের সাবেক সভাপতি মহি উদ্দিন সওদাগর, বারইয়ারহাট পৌরবাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হেদায়েত উল্ল্যাহ, বারইয়ারহাট পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি ইমামুল ইসলাম লিটন, ৫ নং ওচমানপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক, মিরসরাই পৌরসভার সাবেক কাউন্সিলর রহিম উল্ল্যাহ, মিরসরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বরিউল হোসেন রবি, মায়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক এসএম গোলাম সরওয়ার, জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নিজাম উদ্দিন, মিরসরাই উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি শেখ আবদুল আউয়াল তুহিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মাইনুল ইসলাম মিল্টন, ছাত্রলীগ নেতা মহসিন ভূঁইয়া প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার...