দৈনিক পত্রিকায় বিধিবহির্ভূত বিজ্ঞাপন দেয়া এবং কালুরঘাটের কামাল বাজার এলাকায় ফুটপাত দখল করে নির্বাচনী ক্যাম্প স্থাপন করায় স্বতন্ত্র প্রার্থী (ফুলকপি) বিজয় কুমার চৌধুরীকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে প্রশাসন।
আজ মঙ্গলবার বিকাল ৪টা থেকে ৭টা পর্যন্ত চট্টগ্রাম ৮ আসনে নির্বাচন আচরণ বিধি পর্যবেক্ষণকালে এ দণ্ড প্রদান করেন চট্টগ্রাম জেলা প্রশাসকের দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী বলেন, প্রার্থী জনপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ১৯৭২ এর পরিপন্থী কার্যক্রম করে নির্বাচনী আচরণ বিধি লংঘন করায় এই দন্ড দেয়া হয়।
