শনিবার, ২২ আগস্ট ২০২৬

বাবার মত আমিও আপনাদের পাশে থেকে সেবা করতে চাই: রুহেল

সাফায়েত মেহেদী,মিরসরাই

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাহবুব উর রহমান রুহেল বলেন ‘গায়ে মুজিব কোট পড়ে জামায়াত বিএনপির লোকজন নিয়ে মিরসরাইয়ে জনসমাগম করছে স্বতন্ত্র প্রার্থী। তারা চাচ্ছে নির্বাচন বানচাল করতে। তা করতে দেওয়া হবেনা। মুজিব কোট পড়লে সবাই আওয়ামী লীগ হয়না। স্বতন্ত্র প্রার্থীরা মুজিব কোট পড়ে আওয়ামী লীগের সাথে বিদ্রোহ করছে। বিদ্রোহী প্রার্থী আমাদের দলের লোক ছিল। চাঁদাবাজি, দূর্নীতির কারণে দল থেকে ঝরে পড়েছে। আগে বড় প্রতিষ্ঠানে চাঁদাবাজি করতো। এমপি নির্বাচিত হলে ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি করবে। তাই তাদের মত লোককে এমপি হতে দেয়া যাবেনা।’

রবিবার (২ জানুয়ারি) মিরসরাই পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে উঠান বৈঠকে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘আমার বাবা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি ৫৪ বছর আপনাদের সেবা করেছেন। আপনাদের পাশে ছিলেন, আমিও থাকবো। সপ্তাহে দু’বার আমি মিরসরাই আসবো। প্রতিটি মানুষের সমস্যা শুনে তা সমাধানের চেষ্টা করবো।’

এসময় আরো বক্তব্য রাখেন মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, সাবেক মেয়র এম শাহজাহান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজ উদ দৌলা, উপজেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব মোহাম্মদ সেলিম উদ্দিন, আনোয়ার হোসেন চৌধুরী সুজন, মোজাহের হোসেন চৌধুরী সোহেল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাষ্টার এনামুল হক, মিরসরাই পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর উদ্দিন, যুগ্ম সম্পাদক নুরুল আবছার সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুল ইসলাম, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মো. ফরহাদ হোসাইন, পৌরসভার কাউন্সিলর ইলিয়াছ হোসেন লিটন, জহির উদ্দিন, জামাল উদ্দিন লিটন, ওসমান গনি, আল ফাইহাত সংগ্রাম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার...