শনিবার, ২২ আগস্ট ২০২৬

“শেখ হাসিনার সরকার ক্ষমতায় না  আসলে দেশ জঙ্গিদের দখলে যাবে “-নদভী

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

চট্টগ্রাম—১৫ (সাতকানিয়া—লোহাগাড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী এমপি বলেছেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় না আসলে দেশটা জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের দেশ হয়ে যাবে। মুসলমানরা মসজিদ, হিন্দুরা মন্দির যেতে পারবেনা। এমনকি স্বাভাবিক কর্মকাণ্ড করতে গিয়ে বাঁধার সম্মুখীন হবে। তাই নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনা মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনার বিকল্প নাই । 

আজ (রোববার) দুপুরে নৌকা প্রতীকের সমর্থনে সাতকানিয়া উপজেলার নলুয়া ও ঢেমশা ইউনিয়নে পথসভায় বক্তব্য প্রদান কালে এসব কথা বলেন নদভী ।

নদভী আরও বলেন, আমি ১০ বছর আপনাদের সেবা করেছি। জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড আপনাদের দুয়ারে দুয়ারে পৌঁছে দিয়েছি। এসব উন্নয়ন অগ্রযাত্রার সারথি হতে নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন এবং জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনুন। তাহলেই এসব উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে। আমাকে আবারও এমপি নির্বাচিত করলে বিগত দশ বছরের মত আগামী পাঁচ বছর শান্তিতে থাকবেন।

এমপি নদভী বলেন, স্বতন্ত্র প্রার্থী আব্দুল মোতালেব এমপি হলে সাতকানিয়া—লোহাগাড়ায় ১২-১৪ জন এমপি হবে। তখন ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবেন না, সাতকানিয়া—লোহাগাড়ার মানুষ শান্তিতে ঘুমাতেও পারবেন না।

আবু রেজা নদভী বলেন, চরতিতে নৌকা প্রতীকের প্রচারণায় গেলে আমার স্ত্রীকে হত্যা করার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। এসময় আমার কর্মী সমর্থকরা মানব ঢাল হয়ে তাঁকে বাঁচিয়েছে এতে ১৮ জন আহত হয়েছে, অনেকে হাসপাতালে আছে। উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবদুল মান্নান এর কিডনিতে আঘাত লেগে কিডনি নষ্ট হয়ে গেছে।

নলুয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা আহমদ মিয়া এর সভাপতিত্বে ও নলুয়া ইউপি চেয়ারম্যান লেয়াকত আলীর সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ সহ—সভাপতি এম ইদ্রিস, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ আঙ্গুর, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, উপ—দপ্তর সম্পাদক মো. জসিম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ—সভাপতি মৃদুল কান্তি, সদস্য মাস্টার দেলোয়ার, উপজেলা যুবলীগের সাবেক সহ—সভাপতি এটিএম সাইফুল আলমসহ উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা—কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার...