মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

নীতিনৈতিকতা আছে এমন যোগ্য ব্যক্তিকে আপনারা নির্বাচিত করুন: গণসংযোগে ফরিদ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনি এলাকা চট্টগ্রাম আসন- ১০ এর সংসদ সদস্য প্রার্থী ক্যাটলি প্রতীক সমাজসেবক, শিক্ষানুরাগী নগর আওয়ামী লীগ নেতা আলহাজ্জ্ব ফরিদ মাহমুদ বলেছেন, যারা মানুষকে প্রলোভন দেখিয়ে মানুষের মন যোগাতে চায় তারা কখনো সততা আর্দশ এবং নীতিনৈতিকতা নিয়ে কাজ করতে পারেনা। তারা এক ধরণের প্রতারক। তারা নিজেকে নিয়ে সর্বদা ব্যস্ত। রং বদলানো মানুষ গুলোকে আপনারা চিনে জেনে, ভালো ভাবে যাচাই বাছাই করে তাদের নির্বাচিত করবেন।

রোববার দুপুরে নগরীর ১২ নং ওয়ার্ডের বৌ বাজার জামে মসজিদে জোহরের নামাজ আদায়ের পর গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমি হেঁটে হেঁটে আপনাদের দুয়ারে আসার উদ্দেশ্য শুধু আমার জন্য ভোট চাওয়ার জন্য নয়। আমি হেঁটে আসলে আপনাদের এলাকার সমস্যা গুলোও আমি দেখতে পাবো। আমি যদি গাড়ি চড়ে আপনাদের কাছ থেকে দোয়া কামনা করতে আসি তাহলে আপনাদের কথা এবং সমস্যা গুলো আমি জানবো না। তাই আপনাদের বলবো আপনাদের জন্য ভালো কিছু করতে হলে আমাকে বড় জায়গায় যেতে হবে। আর বড় জায়গায় যেতে হলে একজন সুশিক্ষিত ব্যক্তি, সৎ এবং নীতিনৈতিকতা আছে এমন যোগ্য ব্যক্তি প্রয়োজন। আমি মুজিব আর্দের সৈনিক হিসেবে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হয়ে দীর্ঘ ৩৯ বছর বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করছি। আমি আগেও ৩ বার মনোনয়ন চেয়েছিলা কিন্তু পাওয়ার সৌভাগ্য হয়নি। এবার ষখন প্রধানমন্ত্রী সুষ্ঠু নির্বাচনের ঘোষণা দিয়েছেন, আমি নৌকা প্রতীক না পেলেও আপনাদের দোয়া ও ভালোবাসায়, আপনাদের সেবা করার মন মানসিকতা নিয়ে ক্যাটলি প্রতীক নিয়ে আপনাদের দোয়া নিতে এসেছি। তাই আগামী ৭ জানুয়ারি আপনারা যদি আমাকে ক্যাটলি প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দিন, তাহলে আপনাদের জন্য আমার দরজা সব সময় খোলা থাকবে।

গণসংযোগকালে তিনি ১২ নং সড়াইপাড়া ওয়ার্ডের বাচা মিয়া রোড, ঝর্না পাড়া, পানির কল, বৌ বাজার সহ বিভিন্ন আশপাশ এলাকায় এলাকায় গণসংযোগ করেন।

এসময় উপস্থিত ছিলেন,সাংবাদিক জালাল আহমেদ চৌধুরী, মোঃ আশরাফুল গনি, দেলোয়ার হোসেন দেখলু, জাকির হোসেন রিপন, পলাশ চৌধুরী, রাশেদ চৌধুরী, কাজী শফিকুল ইসলাম বাবু, শওকত হোসেন, আক্তারুজ্জামান আক্কাস, আবদুল কাদের বাবু সহ আরও অন্যান্য নেতাকর্মীর।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

আনোয়ারায় সড়ক পরিবহন আইনে তিন মামলায় ১১ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায় সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে তিনটি মামলায় মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে লাইসেন্সবিহীন বিভিন্ন যানবাহনের চালকদের...

ওমান যাওয়ার সময় ঢাকা বিমানবন্দরে বড় সাজ্জাদের ফুফাতো ভাই আটক

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মো. সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের ফুফাতো ভাই ও সহযোগী গোলাম সারোয়ার খানকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...