শনিবার, ২২ আগস্ট ২০২৬

কাপ্তাইয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর উদ্বোধন 

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

বাঙালির জাতীয় ইতিহাসের শ্রেষ্ঠতম অধ্যায় হলো একাত্তরের মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্মলাভ করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বে  একটি লাল সবুজের পতাকা অর্জনে আত্মাহুতি দিয়েছেন অনেক মুক্তিযোদ্ধা। এখনও আহত হয়ে বেঁচে আছেন একাত্তরের রণাঙ্গনের অকুতোভয় অনেক  বীর মুক্তিযোদ্ধা। 

আগামী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা এবং জাতির পিতা সহ সকল বীর মুক্তিযোদ্ধাদের অবদানকে তুলে ধরার লক্ষ্যে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান এর পরিকল্পনায় এবং কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন এর সার্বিক তত্ত্বাবধানে কাপ্তাই উপজেলা সদর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর তৃতীয়  তলায় গড়ে তোলা হয়েছে   বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর।

যেখানে কাপ্তাই উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের বিশদ জীবনী সহ ওয়ালে ছবি টাঙানো আছে।  এছাড়া জীবিত মুক্তিযোদ্ধার হাতের ছাপ,তাদের নিজের হাতের লেখা চিঠি, তাদের  ব্যবহৃত চশমা, ঘড়ি, সানগ্লাস, পোশাক সহ যাবতীয় স্মৃতি চিহ্ন একটি কাঁচের তৈরি টেবিলে সংরক্ষণ করা হয়েছে।

আর এই স্মৃতি জাদুঘরে রয়েছে একটি বঙ্গবন্ধু কর্ণার। যেখানে বঙ্গবন্ধুর জন্ম ১৯২০ সাল হতে  জন্মপরবর্তী তাঁর রাজনৈতিক, সামাজিক, পারিবারিক সহ নানা আন্দোলনের দূর্লভ  ছবি ফ্রেমে বন্দী করা হয়েছে। যাতে করে আগামী প্রজন্ম বঙ্গবন্ধুর জীবনদর্শন সম্পর্কে অবহিত হতে পারে।

এছাড়া জাদুঘরে  মুক্তিযুদ্ধ কর্ণার স্থাপন করা হয়েছে, যাতে ২৫ মার্চের কালো রাতের গণহত্যার ছবি, রেসকোর্স ময়দানে বিজয় অর্জনের ছবি, জাতীয় ৪ নেতার ছবি সহ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসকে তুলে ধরা হয়েছে। সাথে একটি প্রজেক্টার স্থাপন করা হয়েছে, যাতে করে স্কুল কলেজ এর শিক্ষার্থীরা তথ্য চিত্রের মাধ্যমে স্বাধীনতা ও বিজয় এর ইতিহাস জানতে পারে। এছাড়াও রয়েছে একটি লাইব্রেরি।

এদিকে রবিবার (৩১ ডিসেম্বর)  বেলা আড়াইটায় রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান  কাপ্তাইয়ে এই  বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর উদ্বোধন করেন। পরে তিনি এই স্মৃতি জাদুঘর, বঙ্গবন্ধু কর্ণার এবং মুক্তিযুদ্ধ কর্ণার ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে  তিনি সাংবাদিকদের বলেন, পরবর্তী প্রজন্ম যখন মুক্তিযোদ্ধাদের দেখবেন না, তখন তাদের আফসোস থাকবে মুক্তিযোদ্ধারা কেমন ছিল, তাদের ব্যবহৃত জিনিস কি ছিল।  এই স্মৃতি জাদুঘর স্থাপনের ফলে পরবর্তী প্রজন্ম মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত জিনিস দেখে, মুক্তিযোদ্ধাদের ইতিহাস দেখে সঠিক ইতিহাস জানতে পারবে এবং হৃদয়ে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতে পারবেন।

এর আগে জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বীর মুক্তিযোদ্ধাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম( বার), কাপ্তাই  উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন , কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মু সাইফুল ইসলাম, কাপ্তাই সহকারী কমিশনার( ভূমি)সৈয়দ ফারহানা পৃথা, রাঙামাটি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এর জেলা কমান্ডার   ইকবাল হোসেন চৌধুরী, চন্দ্রঘোনা থানার ওসি আনছারুল হক, কাপ্তাই থানার ওসি মো: আবুল কালাম,   উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী সহ মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সমাজের গন্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন বলেন, বাঙালি জাতির গৌরবের ইতিহাস মহান স্বাধীনতা যুদ্ধ। আর এই স্বাধীনতা যুদ্ধে  অংশগ্রহনকারী কাপ্তাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সকল মুক্তিযোদ্ধাদের হাতের ছাপ সহ নানা স্মৃতি চিহ্ন এই জাদুঘরে রয়েছে। রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান স্যারের পরিকল্পনায় আমরা এই জাদুঘরটি করেছি।

কাপ্তাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী বলেন, আমরা মুক্তিযোদ্ধা হিসাবে গর্ববোধ করছি। এটা একটি অনুকরনীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার...