শনিবার, ১৬ মে ২০২৬

সাতকানিয়ায় একই রাতে ডাকাতির আদলে ৩ বসতঘরে দুর্ধর্ষ চুরি

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়ায় একই রাতে তিন বসতঘরে ডাকাতির আদলে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে।

গত শনিবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত গভীরে উপজেলার ধর্মপুর ইউনিয়নের আলমগীর চৌধুরী পাড়া ও কুন্ডুরকূল এলাকায় এ চুরির ঘটনা ঘটে।

চোরের দল ঘরে লোকজন না থাকার বিষয়টি নিশ্চিত হয়ে আলমগীর চৌধুরী পাড়ায় দু’ঘর এবং কুন্ডুরকূল এলাকায় এক ঘরে ডাকাতির আদলে চুরি করে সব নিয়ে যায়। এসব বসত ঘরে তখন কেউ ছিলেন না। তারা অন্যত্র বেড়াতে গিয়েছিলেন।

ক্ষতিগ্রস্ত ঘরের মালিকরা হলেন, আলমগীর চৌধুরী পাড়া এলাকার শহীদুল ওসমান টিপু ও খায়রুল বশর জীবন এবং কুন্ডুরকূল এলাকার গিয়াস উদ্দিন মুন্সি। এসময় চোরের দল ঘরের সব কক্ষের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে আলমারি ও ওয়ারড্রপের তালা ভেঙ্গে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়।

উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে উপজেলার কালিয়াইশ ও ধর্মপুর ইউনিয়ন এলাকায় প্রতিরাতে কোন না কোন বাড়ি কিংবা দোকানে চুরি হচ্ছে। এলাকার চিহ্নিত এসব চোরের দল অধিকাংশ সময়ই বিভিন্ন বাড়ি অথবা শিক্ষা প্রতিষ্ঠানের টিউবওয়েলের মাথা খুলে নিয়ে যাচ্ছে। ইতোমধ্যে এ এলাকায় দোহাজারী কক্সবাজার রেল লাইনের নাট বল্টু ও ক্লিপ চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে এসব চিহ্নিত চোরদের তালিকা প্রদান করা হলেও অদ্যবধি তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি। ফলে তাদের আসকারা আরো দ্বিগুন হারে বৃদ্ধি পেয়েছে। এ পরিস্থিতি চলতে থাকলে সংশ্লিষ্ট প্রশাসনের দায়িত্ব প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে এলাকাবাসী মন্তব্য করেন। তারা বলেন, রেল লাইনের নাটবল্টু ও ক্লিপ চুরির ঘটনার সাথে জড়িতরা ছাড় পাওয়ার কারণে আজ তারা এধরনের ঘটনা ঘটানোর সাহস করেছে।

এব্যাপারে যোগাযোগ করা হলে খায়রুল বশর জীবন বলেন, আমি একজন শিক্ষক কয়েকদিন স্কুল বন্ধ ছিল। সেসুবাদে পরিবার পরিজন নিয়ে অন্যত্র বেড়াতে গিয়েছিলাম। বাড়ি এসে দেখি দরজা ভেঙ্গে সবকিছু নিয়ে গেছে। একই বক্তব্য ব্যাংকার শহিদুল ওসমান টিপুর।

গিয়াস উদ্দিন মুন্সি জানান, আমিও বাড়ি ছিলাম না। আমার ছেলেকে থানায় অভিযোগ করা জন্য পাঠিয়েছি।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে সাতকানিয়ার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান চৌধুরী বলেন, চুরির ঘটনার বিষয়ে আমরা কিছুই জানিনা। এখনো থানায় কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা উদযাপন

চট্টগ্রামের বোয়ালখালীতে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা, বোধিমেলা...

প্রাথমিক শিক্ষকদের প্রীতি ম্যাচে নাইক্ষ্যংছড়ি দলের জয়

“খেলাধুলা শুধু নিয়ম মানার শিক্ষা দেয় না, এটা শেখায়...

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন আয়োজিত শাহ ও সেলিনা আলম ২য়...

চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমকে সেবাবান্ধব করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও সহজ, গতিশীল ও ব্যবসাবন্ধব করতে টাইম...

চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতাকর্মীর পদত্যাগ

চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত আহ্বায়ক...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগান, গ্রেপ্তার ১৯

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা...

আরও পড়ুন

বোয়ালখালীতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা উদযাপন

চট্টগ্রামের বোয়ালখালীতে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা, বোধিমেলা ও নবনির্মিত তোরণ উৎসর্গ অনুষ্ঠান দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে সম্পন্ন করা হয়েছে।শুক্রবার (১৫ মে)...

প্রাথমিক শিক্ষকদের প্রীতি ম্যাচে নাইক্ষ্যংছড়ি দলের জয়

“খেলাধুলা শুধু নিয়ম মানার শিক্ষা দেয় না, এটা শেখায় কিভাবে নিয়মের ভেতর থেকেও সেরা হতে হয়”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী...

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন আয়োজিত শাহ ও সেলিনা আলম ২য় কারাতে প্রতিযোগিতা আজ শুক্রবার দামপাড়া পুলিশ লাইনের ইনডোর স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন...

চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমকে সেবাবান্ধব করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও সহজ, গতিশীল ও ব্যবসাবন্ধব করতে টাইম অ্যান্ড কস্ট অব ডুয়িং বিজনেস হ্রাস করার ওপর গুরুত্বারোপ করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মোঃ জোনায়েদ আব্দুর...