মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

‘স্মার্ট কৃষি সংযোজনে ইশতেহার পূর্ণতা পেয়েছে’

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামীলীগের ইশতেহারের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে কৃষি উপকরণের সহজলভ্যতা এবং স্মার্ট কৃষি। এটি যুক্ত করায় ইশতেহার পরিপূর্ণতা লাভ করেছে। এছাড়া আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে এই ইশতেহারটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন বক্তারা।

শনিবার (৩০ ডিসেম্বর) ক্যাম্পেইন অ্যাডভোকেসি প্রোগ্রাম (ক্যাপ) এর তত্ত্বাবধায়নে ‘ভূরাজনৈতিক প্রেক্ষাপটে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন আলোচকরা।

সেমিনারে উপস্থিত ছিলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব এবং খনিজ বিভাগের সহযোগী অধ্যাপক আবু জাফর মিয়া, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড নাজমুল ইসলাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের প্রভাষক নিয়াজ মাখদুম প্রমুখ।

ক্যাপের ইলেকশন রিসার্চ অ্যান্ড অ্যানালিস্ট টিমের সদস্য কামরুল হাসান সেমিনারটি সঞ্চালনা করেন। আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ‘আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার- ২০২৪, বিশ্বের বুকে এক নতুন বাংলাদেশের উদয়ের রূপকথা’ এই বিষয়বস্তুর উপর সেমিনারটি আয়োজিত হয়।

আলোচনায় অংশ নিয়ে আবু জাফর মিয়া বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার যে পদক্ষেপ নিয়েছে তা খুবই যুক্তিসঙ্গত। কোভিড মহামারীর পর দ্রব্যমূল্যের দাম বিশ্বব্যাপি বৃদ্ধি পেয়েছে। তা সত্ত্বেও বাংলাদেশ সরকার নিরলস চেষ্টা করছে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণের এবং নতুন সরকারের অন্যতম চ্যালেঞ্জ হবে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ যেটার গুরুত্ব এই ইশতেহারে ভালভাবেই উঠে এসেছে।

ড. নাজমুল ইসলাম বলেন, ব্যক্তি ও জাতির শৃঙ্খলা এবং অর্থনৈতিক উন্নতির জন্য ২০২৪ সাল খুবই গুরুত্বপূর্ণ এবং আর্থিক কাজের শৃঙ্খলার জন্য কিছু জায়গায় নজর দিতে হবে। এই ইশতেহারটি যুগোপযোগী হয়েছে এবং বাংলাদেশের আর্থিক খাতে শৃঙ্খলা ফিরানোর জন্য এই ইশতেহারটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিয়াজ মাখদুম বলেন, এই ইশতেহারের একটি পয়েন্ট আছে কৃষি উপকরণের সহজলভ্যতা এবং স্মার্ট কৃষি, এটি সংযোজনের মাধমে ইশতেহারটি পরিপূর্ণতা লাভ করেছে। আগামী ৫ বছর নতুন সরকার এই ইশতেহার মোতাবেক কৃষিতে যদি ফোকাস করতে পারে তাহলে কৃষিতে অনেক উন্নতি হবে এবং এই সরকার একটি কৃষি বান্ধব হিসেবে সরকারের ভূমিকা খুবই প্রশংসনীয় হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।সোমবার (১০...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের মরদেহ ও তার স্ত্রীকে আশঙ্কাজন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০ আগস্ট) উপজেলার বড়তাকিয়া...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী আহত হয়েছেন।সোমবার (১০ আগস্ট) বিকাল...