শনিবার, ২২ আগস্ট ২০২৬

ছেলেকে ডাক্তার দেখাতে যাওয়ার পথে লাশ হলেন ইকবাল

নিজস্ব প্রতিবেদক

৬ বছরের ছেলে ইয়ামিনকে চোখের ডাক্তার দেখাতে যাওয়ার পথে পণ্যবাহী একটি লরির ধাক্কায় মো. ইকবাল (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। 

শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল ৮ টার দিকে চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন নিমতল বিশ্বরোড এলাকায় পণ্যবাহী লরি যাত্রীবাহী সিএনজি অটোরিক্সাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হন সিএনজি চালক।

নিহত ইকবাল আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের গুন্দ্বীপ তোতাগাজি বাড়ির ফিরোজ আহমদের পুত্র। পরিবারে তার মা-বাবা ছাড়াও তিন ছেলে, এক মেয়ে ও স্ত্রী রয়েছে। ইয়ামিন তার মেঝ ছেলে।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. কামাল উদ্দিন বলেন, ছেলে ইয়ামিনকে নিয়ে ভোরে সিএনজিচালিত অটোরিকশায় করে ইকবাল শশুর বাড়ী আনোয়ারা গহিরা থেকে হাসপাতালের উদ্দেশে বের হন। সকাল ৮ টার দিকে আমাদের কাছে খবর আসে ইকবাল সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।আইনী প্রক্রিয়া শেষে লাশ বাড়িতে নিয়ে আসা হয়েছে।

বন্দর থানার অফিসার ইনচার্জ মন্জুর কাদের মজুমদার বলেন, সকালে নিমতল এলাকায় সড়ক দুর্ঘটনায় এক সিএনজি অটোরিক্সা যাত্রী নিহত এবং চালক আহত হয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার...