মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

পটিয়ায় নৌকার পক্ষে ভোট চাইলেন হেলাল আকবর চৌধুরী বাবর

ডেস্ক নিউজ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরীর পক্ষে পটিয়া উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ।

গনসংযোগ শেষে ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক জি.এস হেলাল আকবর চৌধুরী বাবর পথসভায় বক্তব্য রাখেন।

পথসভায় বক্তব্যকালে হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, স্বাধীনতার পর থেকে দক্ষিন চট্টগ্রাম ছিল অবহেলিত জনপদ। কিন্তু শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর এ জনপদের চেহারা পাল্টে গেছে। অবহেলিত দক্ষিন চট্টগ্রামে উন্নয়নের ছোয়া লেগেছে।

এসময় বাবর বলেন, আওয়ামী লীগ সরকারের সুশাসন ও উন্নয়নের বিশালকর্মযজ্ঞ পটিয়ার ঘরে ঘরে পৌছে গেছে। এ এলাকার মানুষের আত্মসামাজিক উন্নয়ন যেভাবে হয়েছে তেমনি অর্থনৈতিক সম্মৃদ্ধিও এসেছে। পটিয়ার মানুষের ভাগ্য বদলে দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। তাই আগামী ৭ জানুয়ারি শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এ বাঙালি জাতির কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরীকে বিপুল ভোট বিজয়ী করার দায়িত্ব পটিয়াবাসীর।

এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিম, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, চট্টগ্রাম মহানগর যুবলীগের সহ-সভাপতি নুরুল আনোয়ার, সাবেক ছাত্রনেতা জাফর উল্লাহ, লিটু দাস বাবলু, রাজিব দত্ত রিংকু, আসিফ মুন্না,নগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মনোয়ার জাহান মনি,হাবিব উল্ল্যাহ নাহিদ, কাজী আলমগীর, ফারুকুল ইসলাম অংকুর,মো.দেলোয়ার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাইশারীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ১০০ পিস বার্মিজ ইয়াবাসহ নুরুল...

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ...

বায়েজিদে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন...

চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১২ কোটি টাকার ইয়াবাসহ দুইজন আটক

চট্টগ্রামের বহিঃনোঙ্গরে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার...

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

আরও পড়ুন

বাইশারীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ১০০ পিস বার্মিজ ইয়াবাসহ নুরুল আবছার (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে বাইশারী...

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত।প্রধানমন্ত্রীর সঙ্গে আমেরিকান চেম্বার অব কমার্স...

বায়েজিদে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. জিয়াবুল হককে (৫০) কক্সবাজার সদর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।সোমবার (১০...

চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১২ কোটি টাকার ইয়াবাসহ দুইজন আটক

চট্টগ্রামের বহিঃনোঙ্গরে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১২ কোটি...