আনোয়ারা উপজেলায় ছিনতাই মামলায় জড়িত থাকার অভিযোগ মো: বেলাল (৩৫) নামের এক যুবক গ্রেফতার করেছে পুলিশ।এ সময় তার কাছ থেকে ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
বুধবার (২৭ ডিসেম্বর) বিকালে উপজেলার বরুমচড়া থেকে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত বেলাল বরুমচড়া ইউনিয়নের দুলা মিয়ার পুত্র।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ জানায়, গত ১০ ডিসেম্বর আনোয়ারার সরকার হাটের গরু ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মো: বেলাল গ্রেফতার করেছে।
