শনিবার, ২২ আগস্ট ২০২৬

এপিবিএন এর তৎপরতায় হারানো মোবাইল নগদ টাকা ফিরে পেলো গ্রাহক

বান্দরবান প্রতিনিধিঃ

২ এপিবিএন এর তৎপরতায় মূল ৩২ টি হারানো মোবাইল ও ভূলে চলে যাওয়া বিকাশের এক লাখ পয়ষট্টি হাজার টাকা ফিরিয়ে দেয়া হলো মূল মালিকের কাছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ২ এপিবিএন, মেঘলা, বান্দরবান কার্যালয়ে হারানো মোবাইল ও উদ্ধারকৃত টাকা মূল মালিকের কাছে হস্তান্তর করেন ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান।

২ এপিবিএন এর প্রেস সুত্রে জানানো হয় বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন জেলার থানায় হারানো মোবাইল ও ভূল একাউন্টে বিকাশের টাকা চলে যাওয়া সংক্রান্ত জিডি মূলে ২ এপিবিন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান এর সার্বিক নির্দেশনায় ইন্টেলিজেন্স উইং বান্দরবান শাখার ইনচার্জ এএসআই মোঃ রবিউল করিম সিকদার এর তৎপরতায় এ সকল হারানো মোবাইল ও ভূলে চলে যাওয়া বিকাশের টাকা উদ্ধার করা হয়।

উদ্ধার পরবর্তী মোবাইল ও টাকা মূল মালিকের হাতে হস্তান্তরের ব্যবস্থা গ্রহণ করে ২ এপিবিএন।

হস্তান্তরের সময় আরো উপস্থিত ছিলেন ২ এপিবিএন, রিয়ার হেডকোয়ার্টার্স, মেঘলা, বান্দরবানের ক্যাম্প ইনচার্জ মোঃ শওকত আলী, ক্রাইম অ্যান্ড অপস্ শাখার ইনচার্জ এসআই (নিঃ) মাইকেল বনিক সহ ২ এপিবিএন এর উর্ধতন কর্মকর্তা বৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

সরইয়ে শতাধিক পয়েন্ট থেকে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে এলাকাবাসী

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের বিভিন্ন এলাকায় শতাধিক পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলন ও পাচারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, একটি সংঘবদ্ধ সিন্ডিকেট দীর্ঘদিন ধরে প্রশাসনের...

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৩টার দিকে...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে জায়গা পেয়েছেন আলীকদম ইউনিয়নের বাসিন্দা বাবু মংক্যানু মারমা ও আগষ্টিন ত্রিপুরা। ‎ ‎বৃহস্পতিবার (২০ আগস্ট) পার্বত্য চট্টগ্রাম...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে সরকার। নতুন পরিষদে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ম্যামাচিং মারমা কে। একই সঙ্গে...