শনিবার, ২২ আগস্ট ২০২৬

দুপুরে অভিযোগ, বিকালে এমপি নদভীর গানম্যানকে প্রত্যাহার

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুল মোতালেব এর অভিযোগের প্রেক্ষিতে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ড. আবু রেজা নদভী এমপি’র গানম্যান আবদুল্লাহ-আল-মামুন প্রকাশ মামুন মিয়া প্রত্যাহার করে নিয়েছেন নির্বাচন কমিশন।

গত সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের নিকট আব্দুল মোতালেব এ অভিযোগ দেওয়ার পর বিকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মামুন মিয়াকে প্রত্যাহার করে নেন।

এ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস আবদুল মোতালেবের অভিযোগের বিষয়ে মামুন মিয়াকে এমপি’র গানম্যান থেকে প্রত্যাহার করার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন গানম্যান দিয়ে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ভয়-ভীতি দেখানোর অভিযোগ নদভীর বিরুদ্ধে

অভিযোগে মোতালেব বলেন, এ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী তাঁর নির্বাচনী প্রচারণায় এতদিন দায়িত্বে থাকা সরকারি গানম্যান মামুন মিয়াকে সার্বক্ষণিক তাঁর সাথে রাখছেন এবং ভোটার ও অন্যান্য প্রার্থীর সমর্থক স্থানীয় নেতা কর্মীদের ভয় ভীতি প্রদর্শন করছেন। এমনকি বিভিন্ন কেন্দ্রে ও ভোটারদের নিকট উক্ত গানম্যান দ্বারা নগদ টাকা বিলির খবর ও জানা গেছে। আচরণবিধি অনুযায়ী নির্বাচনী প্রচারণায় কোন প্রার্থী সরকারি গানম্যান ব্যবহার করা নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরন বিধিমালা ২০০৮ এর ১৪(২) এর সুস্পষ্ট পরিপন্থি। তাই প্রচারণাকালে গানম্যান নিয়ে হুমকি ধমকি দিয়ে নির্বাচনী পরিবেশ বিনষ্ট করার এই অপচেষ্টার বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ জরুরী মনে করছি। পাশাপাশি কনস্টেবল মামুন মিয়ার বিরুদ্ধে তদন্তপূর্বক বিভাগীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি।

জানা গেছে, পুলিশ কনস্টেবল মামুন মিয়া গানম্যান হিসেবে বিগত কয়েক বছর ধরে এ আসনের দুইবারের নির্বাচিত সংসদ সদস্য আবু রেজা নদভী এমপি’র নিরাপত্তায় নিয়োজিত ছিলেন।

মোতালেবের অভিযোগের প্রেক্ষিতে গানম্যান প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন এমপি আবু রেজা নদভী।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান মামুন মিয়াকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে বলেন ,তাকে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার...