শনিবার, ২২ আগস্ট ২০২৬

রাঙ্গামাটিতে গণজাগরণের যন্ত্র সংগীত উৎসব

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

” অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শিল্প নিয়ে পৌঁছে যাবো আমরা উন্নতির শিখড়ে” এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে গণজাগরণের যন্ত্র সংগীত উৎসব অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৫ ডিসেম্বর)  সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রাঙামাটি জেলা পরিষদ এর সহযোগিতায় এবং জেলা শিল্পকলা একাডেমি, রাঙামাটির ব্যবস্থাপনায় এ উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই  রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমির তাল যন্ত্র বিভাগের এক ঝাঁক শিশু  শিল্পীরা একাডেমির তবলা প্রশিক্ষক সুবল বিশ্বাস এর পরিচালনায়  সমবেত তবলার লহড়া পরিবেশন করেন। এসময় হল ভর্তি দর্শক শ্রোতা তুমুল করতালিতে উপভোগ করেন এই তবলার লহড়া।

এরপর শিল্পকলা একাডেমির  প্রশিক্ষক মিলন ধরের পরিচালনায় রবীন্দ্র সঙ্গীতের সুরের সাথে  পিয়ানো এবং তবলার ঐকতান পরিবেশন করেন একাডেমির প্রশিক্ষনার্থীরা। তাদের পরিবেশনায় মুগ্ধতার আবেশ ছড়ায় অনুষ্ঠানস্থল।

যন্ত্র সঙ্গীত উৎসবে  একক তবলা লহড়া পরিবেশন করেন জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০১৯ এ রাঙামাটি জেলা হতে জাতীয় পর্যায়ে  তবলায় তৃতীয় স্থান অধিকারী অর্নিবান দত্ত ( শুভ্র)। কখনো কায়দা, কখনো টুকরা আবার কখোন চক্রদার পরিবেশন করে তিনি দর্শকের অকুণ্ঠ প্রশংসা অর্জন করেন। শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করেন তাঁর পিতা তবলা শিক্ষক ঝুলন দত্ত।

এরপর রাঙামাটির জনপ্রিয় বংশী বাদক  দারস মনি চাকমার পরিবেশনায় একক বংশী বাদন দর্শক শ্রোতার মন জয় করতে সক্ষম হয়।

এছাড়া সুদীপ চাকমার একক বংশীবাদন এবং প্রিতম দত্তের একক গীটার বাদন অনুষ্ঠানকে আরোও প্রানবন্ত করে।

সবশেষে কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্তের পরিচালনায় ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর হারিয়ে যাওয়া যন্ত্র ধুধক, হেঙরং, শিঙা, বাঁশি, মং এবং তবলা, বাংলা ঢোল, মৃদঙ্গ, কিবোর্ড, গীটার ও অক্টোপ্যাড এর সমন্বয়ে সমবেত অর্কেষ্ট্রা পরিবেশন করেন দারস মনি চাকমা,সচিব চাকমা, মিলন ধর, সুবল বিশ্বাস,  শিমুল কুমার  দাশ, ইন্দ্রমালা তনচংগ্যা, জয় শান্তি চাকমা, প্রানেশ বড়ুয়া এবং দ্বীপ ভৌমিক। তুমুল করতালিতে দর্শক শ্রোতা সেই অর্কেষ্ট্রা উপভোগ করেন।

এর আগে সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাচিক শিল্পী লিটন কুমার দে এর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি ভার্চুয়ালি যুক্ত হয়ে এই উৎসব এর উদ্বোধন করেন।

এসময় বক্তব্য রাখেন রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমির সাবেক কালচারাল অফিসার ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মুজিবুল হক বুলবুল, বরেণ্য  সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোজ বাহাদুর গুর্খা এবং বাংলাদেশ বেতার, রাঙামাটি কেন্দ্রের  সঙ্গীত প্রযোজক সাংস্কৃতিক ব্যক্তিত্ব রণেশ্বর বড়ুয়া।

স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার অনুসিনথিয়া চাকমা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

সরইয়ে শতাধিক পয়েন্ট থেকে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে এলাকাবাসী

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের বিভিন্ন এলাকায় শতাধিক পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলন ও পাচারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, একটি সংঘবদ্ধ সিন্ডিকেট দীর্ঘদিন ধরে প্রশাসনের...

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৩টার দিকে...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে জায়গা পেয়েছেন আলীকদম ইউনিয়নের বাসিন্দা বাবু মংক্যানু মারমা ও আগষ্টিন ত্রিপুরা। ‎ ‎বৃহস্পতিবার (২০ আগস্ট) পার্বত্য চট্টগ্রাম...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে সরকার। নতুন পরিষদে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ম্যামাচিং মারমা কে। একই সঙ্গে...