আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে সংসদীয় আসন ২৯০ চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি তার নির্বাচনী জনসভায় বলেন, ৫ বছর পর পর নির্বাচন করতে হয় এটা একটি সাংবিধানিক নিয়ম। গণতান্ত্রিক ধারা ঠিক রাখতে নির্বাচনের কোনো বিকল্প নাই। নির্বাচনের না হওয়ার জন্য আপনারা অনেক ষড়যন্ত্র দেখেছেন৷ কিন্তু কেউ কামিয়াব হতে পারেনি। এখন তারা অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে। বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বাংলাদেশের মানুষের স্বাধীনতার জন্য। আজ তারা অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে এদেশের মানুষের বিরুদ্ধে।
এসময় মন্ত্রী আরোও বলেন, বিএনপি সাম্প্রদায়িকতার রাজনীতি করেছে। বাঁশখালিতে তারা আগুন দিয়ে ঘর পুড়ে দিয়েছে। তারা ২০০১ সালে আনোয়ারায় মন্দিরে আগুন দিয়েছে। তারা সাম্প্রদায়িকতার রাজনীতি করেছে। অথচ বঙ্গবন্ধু অসম্প্রদায়িক স্বাধীনতার ডাক দিয়েছিলেন। হিন্দুরা তাদের জীবন দিয়ে দেশের জন্য যুদ্ধ করেছে। তাই আওয়ামী লীগ অসাম্প্রদায়িকতায় বিশ্বাসী।
শনিবার (২৩ ডিসেম্বর) রাত ৮টায় আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ে সদর ইউনিয়ন আওয়ামী লীগ উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
এ সময় ৭ নং সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি উৎপল সেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাহেদুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের জেলা পরিষদের সদস্য এস এম আলমগীর চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, ভূমিমন্ত্রীর একান্ত সচিব রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী, সহ-সভাপতি জাফর উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃনাল কান্তি ধর, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, যুগ্ম সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন, সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান অসীম কুমার দেব, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সৈয়দ, সহ সভাপতি মামুনুর রশিদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক অনুপম চক্রবর্তী বাবু, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি রানা মিত্র, সাধারণ সম্পাদক মোহাম্মদ কায়ছারসহ সদর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
