বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

কাপ্তাইয়ে দীপংকর তালুকদার এর পক্ষে সরব নেতাকর্মী : প্রচারণায় নেই অন্য প্রার্থী

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ১৮ ডিসেম্বর হতে রাঙামাটির কাপ্তাইয়েও শুরু হয়েছে প্রচার প্রচারনা।

গত কয়েকদিন কাপ্তাই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে গিয়ে দেখা যায় রাঙামাটি সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত প্রার্থী দীপংকর তালুকদার এমপির পক্ষে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপজেলা হতে ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে  দিনরাত প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন। এসময় তাঁরা নৌকা মার্কার পক্ষে ভোট চেয়ে ভোটারদের দোয়ারে দোয়ারে যাচ্ছেন।

তবে দীপংকর তালুকদার এর সমর্থক ছাড়া রাঙামাটি সংসদীয় আসনের প্রতিদ্বন্দিতাকারী অন্য প্রার্থী গুলোর কোন প্রচার প্রচারনা এবং পোস্টার চোখে পড়েনি কাপ্তাইয়ে।

এদিকে গতকাল বৃহস্পতিবার ৪ নং কাপ্তাই ইউনিয়নের বাজারঘাট এলাকায় গিয়ে দেখা যায়  কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান  অংসুইছাইন চৌধুরী নেতৃত্বে উঠান বৈঠক ও জনসংযোগ অনুষ্ঠিত হচ্ছে।

এসময় কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক  সুজন তনচংগা ধনা, ওয়াগ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি দে, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এম নুর উদ্দিন সুমন সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি প্রকৌশলী থোয়াইচিং মং মারমা,

চিৎমরম ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ওয়েশ্লিমং চৌধুরী ও সদস্য সচিব নুরুল আলম চৌধুরী নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার   মইদং পাড়ায়   উঠান বৈঠক ও গণসংযোগ করা হয়।

এসময় কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের  অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চন্দ্রঘোনা ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির নেতৃত্বে চন্দ্রঘোনা ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ করা হয়।

এসময় কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী,  সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন মিলন,  উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ সিদ্দিকী, কাপ্তাই উপজেলা ছাত্র লীগের সাবেক এ আর লিমন, বর্তমান সভাপতি রফিকুল ইসলাম সুমন এবং সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ফরহাদ  সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে রাইখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুইচাপ্রু মারমা ও সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদার এর নেতৃত্বে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রতিদিন গণসংযোগ করছেন।

উপজেলা আওয়ামী  পেশাজীবি লীগের  উদ্যোগে গতকাল বৃহস্পতিবার কাপ্তাই উপজেলা সদরে জনসংযোগ করা হয়। সংগঠনের আহবায়ক প্রকৌশলী রুবায়েত আক্তার চৌধুরীর সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ, কৃষক লীগ, আওয়ামী যুবলীগ,  স্বেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামী লীগ, মহিলা যুবলীগ,  শ্রমিকলীগ, মৎস্যজীবিলীগ এবং ছাত্রলীগের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রতিদিন উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে গণসংযোগ করে যাচ্ছেন দীপংকর তালুকদার এর পক্ষে।

কাপ্তাই উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী বলেন, নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। যেখানে নির্বাচনী প্রচার করতে যাচ্ছি সেখানে দলের নেতাকর্মীরা ছাড়াও সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। আগামী ৭ জানুয়ারি আমরা কাপ্তাই হতে জননেতা দীপংকর তালুকদারকে বিপুল ভোটে জয়ী করবো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৩টার দিকে...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে জায়গা পেয়েছেন আলীকদম ইউনিয়নের বাসিন্দা বাবু মংক্যানু মারমা ও আগষ্টিন ত্রিপুরা। ‎ ‎বৃহস্পতিবার (২০ আগস্ট) পার্বত্য চট্টগ্রাম...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে মোট ৯৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।২০ আগস্ট বৃহস্পতিবার উপজেলা নির্বাহী...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে সরকার। নতুন পরিষদে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ম্যামাচিং মারমা কে। একই সঙ্গে...