সাবেক এমএনএ, বীর মুক্তিযোদ্ধা ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি, বিশিষ্ট শিল্পপতি মির্জা আবু মনসুর ইন্তেকাল করেছেন।
২১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল তিনটায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় তিনি ইন্তেকাল করেন (ইন্নলিল্লাহে ওয়াইন্না ইলাহে রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, তিন ভাই, পাঁচ বোনসহ বহু গুণগ্রাহী রেখে যান। মির্জা মনসুর দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সারে ভূগছিলেন।এই গুণী ব্যক্তির মৃত্যুতে ফটিকছড়িতে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সুত্রে জানা গেছে, আগামীকাল শুক্রবার সকাল নয়টায় নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাজার নামাজ, দুপুর দুইটায় ফটিকছড়ি ডিগ্রি কলেজ মাঠ এবং বিকেল চারটায় গ্রামের বাড়ি নানুপুর আবু সোবহান হাইস্কুল মাঠে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
