মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে ভূমিমন্ত্রী জাবেদ

ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে নৌকার জন্য কাজ করুন

নিজস্ব প্রতিবেদক

তরুণ প্রজন্ম ও নবীন ভোটারদের জীবনের প্রথম ভোট নৌকায় দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম -১৩ (আনোয়ারা -কর্ণফুলী) আসনের আ.লীগের প্রার্থী বর্তমান এমপি ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের বোয়ালিয়া রূপসী বাংলা কমিউনিটি সেন্টারে ২নং  বারশত ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।

ভূমিমন্ত্রী বলেন, নৌকা হচ্ছে স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। আর তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও সমৃদ্ধির শিখরে রয়েছে।

এই ধারাকে অব্যাহত ও মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে আগামী নির্বাচনে তরুণ প্রজন্মের নৌকায় ভোট দেওয়া জরুরি। ভোট জীবনের পবিত্রতা তাই আপনারা সকালে গিয়ে নৌকায় ভোট দিবেন।

ভূমিমন্ত্রী জাবেদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, দল বড় হওয়ায় কেউ রাগ অভিমান করে জায়গা ছেড়ে দিয়ে বসে থাকেন তখন ওই জায়গায় অন্যজন এসে বসে যাবে। আপনারা আমাকে যদি ভালোবাসেন ভেদাভেদ ভুলে সবাই মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে নৌকার জন্য কাজ করবেন।

আনোয়ারা-কর্ণফুলী আসনের এই প্রার্থী আরও বলেন, এই এলাকার উন্নয়ন কি হয়েছে আমার মনে হয় আমার থেকে বক্তব্যে বলতে হবে না। আপনারা নিজেরাই এগুলোর উপকারভোগী।

এইখানে টানেল হয়েছে, মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে। এই আনোয়ারা চট্টগ্রাম শহর থেকে কোনো অংশে কম নেই। দক্ষিণ চট্টগ্রামের মধ্যে আনোয়ারা কর্ণফুলী সেরা জায়গা হয়েছে। দেশ উন্নয়ন হয়েছে সামনে আরও উন্নয়ন হবে। বঙ্গবন্ধু টানেলের বেনিফিট যুগ যুগ থাকবে। আমাদের নাতি পতিসহ টানেলসহ সকল উন্নয়ন এর সুফল পাবে।

তিনি বলেন, ইউরোপে দিনে এনে দিনে খাই আর গত পনেরো বছরে বাংলাদেশ সোনার হরিণে পরিণত হয়েছে। এসব করছে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা আমাদের জন্য আশীর্বাদ। তিনি বাংলাদেশকে এমন ভাবে তৈরি করেছে যার কারণে বিদেশিদের থেকে চোখ পড়ছে। তারা বলে বাংলাদেশ এখন সোনার হরিণ।

নির্বাচন না হওয়ার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে। ছলে বলে কৌশলে চেয়েছে যাতে নির্বাচন না হয়। কি তত্ত্বাবধায়ক সরকারের আমলে নাকি নির্বাচন হবে।

১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারী যে নির্বাচন হয়েছিল তখনতো তত্ত্বাবধায়ক করে নাই। জোর করে চেয়েছিল তারপরও কাজ করতে পারে নাই বিএনপি। ২০০১ সালে তারা আবার ক্ষমতায় এসে অন্যায় অত্যাচার করে মানুষকে বাড়ি ঘরে থাকতে দে নাই। আনোয়ারার এলাকার মানুষকে বাংলাদেশ ছাড়া করছে।

আমার বাবার পরে আমি এগারো বছর ক্ষমতায় কেউ বলতে পারবে না মানুষকে আমরা কষ্ট দিয়েছি। আমার নেতাকর্মীরা আমাকে বলে তাদের (বিএনপির) আমলে আমাদের বাড়ি ঘরে থাকতে দে নাই। আপনি কেন তাদের ব্যাপারে চুপ থাকেন।

আমি বলি ওরা এলাকার মানুষ তারা ভুল করছে বলে আমিও ভুল করতে পারিনা। দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে আমি এলাকার অভিভাবক হয়ে থাকতে চাই। আমি কারো সাথে অন্যায় করিনি। ভোট আসছে বলে বলতেছি এমন না। আপনারা দেখতেছেন আমি কি রকম। আমার কারণে কারো ক্ষতি হয়নি। তবে এলাকায় যারা অন্যায় অনিয়ম করে, জুলুম করে আমি তাদের ছাড় দিব না। সে যেই দল করুক না কেন।

২৯০ চট্টগ্রাম -১৩ (আনোয়ারা -কর্ণফুলী) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সমর্থনে নির্বাচনী জনসভায় বারশত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঈনউদ্দীন চৌধুরী খোকনের সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে জেলা পরিষদের সদস্য এস এম আলমগীর চৌধুরী, আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা মণ্ডলীর সদস্য এম এ হান্নান মনজু, দক্ষিন জেলা আওয়ামীলীগের সদস্য এম এ মালেক, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম.এ.মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসীম উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল করিম চৌধুরী বাবুল,  সাংগঠনিক সম্পাদক সগীর আহম্মেদ আজাদ, আব্দুল মালেক, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বারশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ, সমর কান্তি নাথ, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছৈয়দ, সহ-সভাপতি মামুনুর রশীদ, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এমএ রহিম, উপজেলা যুবলীগের আহ্বায়ক শওকত ওসমান, ইউপি সদস্য তৌহিদুল ইসলামসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...

চকরিয়ার সাবেক মেয়র, আ”লীগ নেতা আলমগীর চৌধুরী আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীকে আটক করেছে পুলিশ।রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বোয়ালখালীতে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া (২৪) নামে এক নারী নিহত হয়েছেন।রবিবার (৩০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে পৌরসভার পূর্ব কালুরঘাট ১৩...