বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

সাতকানিয়ায় নৌকা প্রার্থীর নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন

সাতকানিয়া প্রতিনিধি

চট্টগ্রাম ১৫ (সাতকানিয়া—লোহাগাড়া) আসনের আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেছেন, আমি এমপি হওয়ার আগে সাতকানিয়া অশান্তির জনপদ ছিল। এখানে কেউ নিরাপদে চলাচল করতে পারত না। সাতকানিয়ায় অনেক মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতাকর্মী নিহত ও আহত হয়েছেন। তবে আমি আসার পর বিগত ১০ বছরে বদলে দিয়েছি অশান্ত সাতকানিয়ার সাতকানিয়ার চিত্র। মানুষ শান্তি ও নিরাপদে বসবাস করেছিল। এখন নৌকার ভোটারদের কেউ ভয়—ভীতি, ভোট কেন্দ্রে যেতে বাধা ও নৌকাকে অসম্মান করে তাদের ক্ষমা করা হবে না।

তিনি গত মঙ্গলবার রাতে সাতকানিয়া পৌরসভার সতিপাড়াস্থ কোর্ট রোড়ে নৌকা প্রতীকের সাতকানিয়া উপজেলার নির্বাচনী প্রধান কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন।

এসময় দক্ষিণ জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক গোলাম ফারুক ডলার এর সঞ্চালনায় দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ—সভাপতি মো. ইদ্রিচ, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জহির উদ্দিন, সদস্য মাষ্টার ফরিদুল আলম, উপজেলা আওয়ামীলীগ নেতা মৃদুল কান্তি দাশ, মাহমুদুর রহমান, সাইদুর রহমান দুলাল, গোলাম ফেরদৌস রুবেল, কৃষকলীগ নেতা লুৎফুর রহমান, চেয়ারম্যান লেয়াকত আলী, সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক, যুবলীগ নেতা আ.ন.ম সেলিম, হারেজ মোহাম্মদ, আনিচুর রহমান, জাবেদ ইকবাল ও ছাত্রলীগ নেতা আবদুল মন্নানসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আবু রেজা নদভী আরও বলেন, নৌকা হচ্ছে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতীক। তাই আগামী ৭ জানুয়ারী  নির্বিঘ্নে ও নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিবেন। কারণ নৌকা প্রতীক নিয়ে আওয়ামীলীগ, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার সম্মান জড়িত রয়েছে। এর আগে মাদার্শা, দেওদীঘি ও পাহাড়তলী আলিনগর এলাকায় গণসংযোগ ও কয়েকটি পথ সভায় বক্তব্য দেন নদভী। এছাড়া পৌরসভা এলাকায় দলীয় নেতাকর্মী ও ভোটারদের নিয়ে গণসংযোগ ও মিছিলে অংশ নেন নদভী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনের অভিনন্দন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে...

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের রাষ্ট্রপতি...

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ও গাঁজা...

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, সবচেয়ে বেশি বরাদ্দ গ্রামীণ সড়ক সংস্কারে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৯ হাজার ৩৩৩...

আরও পড়ুন

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে নুরহাবা (২৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...

কুতুবজোমে লাইসেন্সবিহীন ৬ তেল বিক্রয় প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট, সিলগালা

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা ও ঘটিভাঙ্গা এলাকায় লাইসেন্সবিহীন তেল বিক্রয়কারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।আজ বুধবার (১৯ আগস্ট) উপজেলা সহকারী...