বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

খাগড়াছড়িতে জনসভা; ভার্চুয়ালী ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

খাগড়াছড়ি প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পার্বত্যবাসীর উদ্দেশ্যে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন, আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর তেজগাঁওস্থ ঢাকা জেলা আওয়ামীলীগ ভবন প্রান্ত থেকে পাঁচ জেলার নির্বাচনী ভার্চুয়াল জনসভায় অংশ নিয়ে ভাষণ দেবেন তিনি। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

খাগড়াছড়ি ছাড়াও বৃহস্পতিবার বিকেলে রংপুর বিভাগের পঞ্চগড় ও লালমনিরহাট, রাজশাহী বিভাগের নাটোর ও পাবনায় আয়োজিত ভার্চুয়ালি নির্বাচনি জনসভায় যুক্ত হবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জনসভাকে সফল করতে ইতোমধ্যে প্রায় সকল প্রস্তুতি শেষ করেছে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ। খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠজুড়ে তৈরি করা হচ্ছে সুবিশাল প্যান্ডেল, চলছে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনার প্রস্তুতি।

জনসভাস্থলে উপস্থিত থেকে সকল প্রস্তুতির তদারকি করছেন, জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু। তিনি বলেন, জনসভার জন্য সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন, দৃষ্টিনন্দন স্টেজ, এলএডি সাউন্ডের মাধমে পার্বত্যবাসীর উদ্দেশ্যে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ শহরবাসীকে শোনবার ব্যবস্থা করা হচ্ছে।

নির্বান পরিচালনা কমিটির সদস্য সচিব ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরীসহ দলের জ্যেষ্ঠ নেতারা সভাস্থল পরিদর্শন করছেন।

পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী বলেন, জনসভাকে ঘিরে জেলাজুড়ে দলের নেতা-কর্মীদের মধ্যে উদ্দীপনা কাজ করছে। এতে ২০ থেকে ২৫ হাজার লোকের সমাগম হবে বলে আশা করা হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনের অভিনন্দন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে...

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের রাষ্ট্রপতি...

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ও গাঁজা...

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, সবচেয়ে বেশি বরাদ্দ গ্রামীণ সড়ক সংস্কারে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৯ হাজার ৩৩৩...

আরও পড়ুন

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ও গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার আইরমঙ্গল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে নুরহাবা (২৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...