বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

ফটিকছড়িতে শিক্ষক প্রশিক্ষণে প্রতিষ্ঠান প্রধান ও অফিস সহকারী

দৌলত শওকত , ফটিকছড়ি

নতুন কারিকুলামের প্রশিক্ষণে প্রতিষ্ঠান প্রধানদের অংশ গ্রহণে বিধি নিষেধ থাকলেও নিয়ম বহির্ভূতভাবে প্রশিক্ষণ নিচ্ছেন ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নের বেড়াজালী মজিদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা এজাহারুল ইসলাম।

গত ১৭ ও ১৮ ডিসেম্বর ফটিকছড়ি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রশিক্ষণ নিয়ে তিনি জানান আপত্তি থাকলে পরের দিন থেকে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ থেকে বিরত থাকবো।

• মানা হচ্ছেনা মাউশি’র নির্দেশনা।

• উপজেলায় প্রশিক্ষণ নিচ্ছেন মোট ১ হাজার ৯ জন।

• শিক্ষক সংকটের কারনে এমনটা হয়েছে   দাবী কর্মকর্তাদের।

সরকারী আদেশ অমান্য করে মাধ্যমিক বিদ্যালয়ের এরকম অনেক প্রধান শিক্ষক, মাদ্রাসা সুপার, অফিস সহকারী শিক্ষা নীতির নতুন কারিকুলামের প্রশিক্ষণ নিয়ে ভাতা গ্রহণে অন্তর্ভূক্ত হয়েছেন। যা নিয়ে ইতিমধ্যে তোলপাড় শুরু হয়েছে।

নাজিরহাট পৌর এলাকার গুলতাজ মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের দুইজন এবং ড. এনামুল হক একাডেমীর এক অফিস সহকারী, মির্জারহাট উচ্চ বিদ্যালয়ের একজন ল্যাব সহকারীসহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের একাধিক খন্ডকালিন শিক্ষক নতুন কারিকুলামের প্রশিক্ষণ নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

অথচ মাউশির প্রশিক্ষণ প্রকল্পের পরিচালক প্রফেসর সৈয়দ মাহফুজ আলী স্বাক্ষরিত আদেশে উল্লেখ রয়েছে প্রশিক্ষণার্থীর তালিকায় যেন কোচিং সেন্টার বা ইআইআইএন বিহীন কোন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক অন্তর্ভুক্ত হতে না পারে।

আদেশে আরো উল্লেখ করা হয় যে সকল ইআইআইএন ধারী প্রতিষ্ঠানের বোর্ড কর্তৃক পাঠদানের অনুমতি নেই সে সকল প্রতিষ্ঠানে কর্মরত খন্ডকালীন শিক্ষককরা প্রশিক্ষণে অংশ নিতে পারবে না।

পাশাপাশি প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানদের বেলায়ও একই রকম আদেশ জারি করা হয়েছে।

জারিকৃত আদেশের ব্যর্থয় হলে সংশ্লিষ্টরা জবাবদিহির মধ্যে থাকবেন বলে আদেশে উল্লেখ রয়েছে।

বিগত তিনদিন ধরে ফটিকছড়ি উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক চলমান প্রশিক্ষণের তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, তালিকা প্রস্তুতিতে নয় ছয়ের আশ্রয় নিয়েছে সংশ্লিষ্ঠরা।

বিষয়টি জানাজানি হলে অভিযুক্তদের প্রশিক্ষণ কর্মশালা থেকে বাদ দিয়ে ধামাচাপা দিয়ে দায় সারতে তৎপর হন কর্মকর্তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রশিক্ষনে নিয়োজিত এক কর্মকর্তার সাথে কথা হলে তিনি জানান, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের যোগসাজসে এমনটা হয়েছে।

জানতে চাইলে গুলতাজ মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের অভিযুক্ত অফিস সহকারী ইউসুফ জানায় শিক্ষক সংকটের কারণে আমাদের নাম অন্তভুক্ত করা হয়েছে।

একইভাবে প্রশিক্ষণে অংশ গ্রহণ করছেন মির্জারহাট উচ্চ বিদ্যালয়ের ল্যাব সহকারী সৈকত দে। তিনি তালিকা প্রস্তুতিতে প্রধান শিক্ষকের দিকে আঙ্গুল তুলেছেন।

প্রশিক্ষণ নিতে আসা কয়েকজন শিক্ষকের সাথে কথা হলে তারা জানান এটি শুধু মাত্র সহকারী শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা হলেও এতে প্রধান শিক্ষক, অফিস সহকারী এমনকি বেশ কয়েকজন খন্ডকালিন শিক্ষককে প্রশিক্ষণ নিতে দেখা গেছে।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ড. সেলিম রেজা জানান, ‘ চলমান শিক্ষক প্রশিক্ষণে তালিকা প্রনয়ন করেছেন প্রতিষ্ঠান প্রধানরা। কর্মশালা শুরুর এক পর্যায়ে ১ হাজার ৯ জন প্রশিক্ষণার্থীর তালিকা পর্যবেক্ষণ করে দেখেছি। এতে কিছু অনিয়ম চিহ্নিত হয়েছে।যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে তাদের বাদ দেয়া হয়েছে।

উল্লেখ্য -গতকাল স্থানীয় একটি দৈনিকে এ সংক্রান্ত সংবাদ প্রকাশ হলে নড়ে চড়ে বসে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। মুলত এর পর থেকেই অভিযুক্তদের বাদ দেয়া হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনের অভিনন্দন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে...

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের রাষ্ট্রপতি...

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ও গাঁজা...

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, সবচেয়ে বেশি বরাদ্দ গ্রামীণ সড়ক সংস্কারে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৯ হাজার ৩৩৩...

আরও পড়ুন

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ও গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার আইরমঙ্গল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে নুরহাবা (২৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...