দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি।
মঙ্গলবার(১৯ ডিসেম্বর) সকালে মাইজভান্ডার দরবার শরীফ জেয়ারতের মধ্যে দিয়ে প্রচারণায় নামেন তিনি।
বিকালে উপজেলা সদর বিবিরহাট বাজারে বিজয় দিবসের শোভা যাত্রায় নেতৃত্ব দেন নৌকার প্রার্থী। পরে বাস স্টেশন চত্তরে উপজেলা আ’ লীগের সহ সভাপতি মো. শাহনেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উত্তর জেলা আ’ লীগ নেতা আবু তালেব, আব্দুল হালিম, উপজেলা আ’ লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী, সৈযদ মো. বাকের, বখতিয়ার সাঈদ ইরান, সাদাত আনোয়ার সাদী, আবুল বশর জসিম উদ্দিন,ছাত্রলীগ নেতা রেজাউল করিম,জামাল উদ্দিন, রায়হান রুপুসহ স্থানীয় নেতৃবৃন্দে।
