বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

তরুণরাই এদেশের গণতন্ত্র এগিয়ে নিবে : ড. মো. সাজ্জাদ হোসেন 

নয়ন শর্মা -পটিয়া প্রতিনিধি

এডুকেশন রিসার্চ ডেভেলপমেন্ট ফোরাম অব বাংলাদেশ কর্তৃক আয়োজিত ” সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্রের উৎসব ” অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসের ড. মোঃ সাজ্জাদ হোসেন তার প্রধান অতিথির বক্তব্যে বলেন, ” আমরা বীরের জাতি, যুদ্ধ করে আমাদের এই দেশ স্বাধীন হয়েছে। আমাদের দেশের সংবিধান অনুযায়ী দেশে নির্বাচন হবে, কোন বিদেশী রাষ্ট্রের হুকুমে বাংলাদেশ চলে না। এদেশের তরুণরা একদিন পাকিস্থানের মত পরাশক্তিকে পরাজিত করে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল,এই তরুণরাই দেশী বিদেশী সকল ষড়যন্ত্রকে মোকাবিলা করবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিরলস প্রচেষ্টার মাধ্যমে এই দেশকে উন্নতির শিখরে পৌছে দিয়েছেন, সেখান থেকে পেছনে আসা যাবে না। এজন্য সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র আবশ্যক। তরুণরাই বাংলাদেশের গণতন্ত্র এগিয়ে নিবে”

মঙ্গলবার (১৯ ডিসেম্বর )পটিয়া সরকারি কলেজ মিলনায়তনে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ শাহাদাত হোসেন এর সভাপতিত্বে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের প্রফেসর ড. এ এইচ এম সেলিম উল্লাহ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান ,পটিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাম্মেল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন বিভাগের সভাপতি প্রফেসর ড. রকিবা নবী, চুয়েটের পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. স্বপন কুমার রায়, চুয়েটের ইংরেজি বিভাগের প্রফেসর ড. কামরুল হাসান, দক্ষিন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশ, মোসলেহ উদ্দীন মনসুর, জেলা আওয়ামী লীগের সদস্য নাসির উদ্দীন,পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুণুর রশীদ, পটিয়া পৌরসভা মেয়র আইয়ুব বাবুল, বীর মুক্তিযোদ্ধা কাজী আবু তৈয়ব,মওলানা এস এম মিছবাউল হক, সাংবাদিক নয়ন শর্মা, বাংলাদেশের আন্তর্জাতিক যুব প্রতিনিধি মুসাদ্দিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা ইনতিসার ফাহিম, শাহেদ খান, জিহান প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনের অভিনন্দন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে...

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের রাষ্ট্রপতি...

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ও গাঁজা...

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, সবচেয়ে বেশি বরাদ্দ গ্রামীণ সড়ক সংস্কারে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৯ হাজার ৩৩৩...

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

আরও পড়ুন

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে নুরহাবা (২৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে চট্টগ্রামে কোয়ালিটি ফুড প্রোডাক্টসকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।বুধবার (১৯ আগস্ট)...