রবিবার, ১৭ মে ২০২৬

দিন দিন জনপ্রিয় হচ্ছে নিসর্গ বোট ট্রাভেলিং

ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাই উপজেলার শিলছড়িতে বছরখানেক আগে বেসরকারি উদ্যোগে নির্মিত নিসর্গ রিভার ভ্যালি রেস্টুরেন্ট এন্ড নিসর্গ পড হাউজ ও প্রিমিয়ার পড হাউজ ইতিমধ্যে পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। 

কর্ণফুলী নদীর কোল ঘেঁষে অবস্থিত এই পর্যটন কেন্দ্র হতে নদী আর পাহাড়ের সৌন্দর্য অবলোকন করতে প্রতি দিন ভীড় করছে পর্যটকরা।  তাই নদীতে পর্যটকদের ভ্রমণকে আরোও আনন্দদায়ক করতে এই পর্যটন কেন্দ্রে চলতি মাসের ১ ডিসেম্বর চালু করা হয়েছে  নিসর্গ বোট ট্রাভেলিং।

প্রতিটি বোটে ২০ জন করে পর্যটক বহন করা যায়।  নিসর্গ পড হাউজ সংলগ্ন কর্ণফুলী নদী হতে ছেড়ে বোটটি কাপ্তাই  জল বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত ঘুরে এসে আবারও নিসর্গ পড হাউজে চলে আসে। ভ্রমণকালে এই নৌপথে সীতা পাহাড় ও রাম পাহাড়ের সৌন্দর্য, কর্ণফুলী নদীর স্বচ্ছ জলরাশি, কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের জলের প্রবাহ উপভোগ করছেন পর্যটকরা।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে কথা হয় নিসর্গ বোট ট্রাভেলিং করতে যাওয়া চট্টগ্রামের আগ্রাদবাদ হতে আসা শওকত – নাফিসা দম্পতির সাথে।

তাঁরা জানান, আমরা পরিবারের ১৫ জন সদস্য আজ বোট ট্রাভেলিং করেছি। বিশেষ করে কর্ণফুলী নদীর দু’ পাশে অপুর্ব দৃশ্য আমাদেরকে মুগ্ধ করেছে।

বোট ট্রাভেলিং করতে আসা রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা এলাকার প্রিময়,  অন্কিতা, অন্কুষ ও সৌম্য দিপ জানান, বোট ট্রাভেলিং আমাদেরকে বেশ আনন্দ দিয়েছে।  কর্ণফুলী নদীর স্বচ্ছ জলরাশি এবং নানা প্রকার পশু পাখির কিচিরমিচির শব্দ সত্যি আমরা কল্পলোকে হারিয়ে গিয়েছি।

নিসর্গ রিভার ভ্যালি রেস্টুরেন্ট এন্ড পড হাউজ এর পরিচালক মো: নাছির উদ্দীন জানান, আমাদের এই পর্যটন কেন্দ্রে যারা ঘুরতে আসা তাদের অনেকেই চাই নদীতে ভ্রমন করতে। তাই পর্যটকদের চাহিদাকে মাথায় রেখে আমরা গত ১ ডিসেম্বর হতে চালু করেছি নিসর্গ বোট ট্রাভেলিং। দিন দিন এটি পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। জনপ্রতি ২৫০ টাকা করে প্রতিটি বোটে ২০ জন করে পর্যটক নিয়ে আমরা বিকেল ৩ টায়  যাত্রা শুরু করি। প্রায়  আড়াই ঘন্টা সময় ধরে প্রায়  ৮ কি: মি: নৌ পথে এটি পাড়ি দিয়ে  রাম পাহাড়, সীতা পাহাড়, জল বিদ্যুৎ কেন্দ্র, চিৎমরম এলাকা হয়ে এটা আবার নিসর্গ রিভার ভিউ এন্ড পড হাউজ পয়েন্টে এসে শেষ হয়। তাছাড়া প্রতি ঘন্টায় ১৫০০ টাকা করে যে কেউ ভাড়া নিতে পারবে। তিনি আরোও জানান, ভবিষ্যতে আমরা স্পীড বোট চালু করবো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাংলাদেশের সর্বোত্তম পন্থাই হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শ: প্রতিমন্ত্রী মীর হেলাল

বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ দেশের জন্য সর্বোত্তম আদর্শ ও পন্থা...

কর্ণফুলীর ড্রেজিং কার্যক্রম পরিদর্শন ৩ প্রতিমন্ত্রীর

চট্টগ্রামে কর্ণফুলী নদীর নাব্যতা রক্ষায় নদীর চলমান ড্রেজিং কার্যক্রম...

ডিসেম্বরের মধ্যে চট্টগ্রামের জলাবদ্ধতা ৮০ শতাংশ কমবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে সরকার সমন্বিতভাবে কাজ শুরু করেছে...

চকরিয়ায় ৩০৪ পরিবার পেল ফ্যামেলি কার্ড

কক্সবাজারের চকরিয়ায় পরিবারভিত্তিক সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে...

দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার...

চট্টগ্রামে সড়কে শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকায় সাইফুল ইসলাম প্রকাশ ইসমাইল...

আরও পড়ুন

চেয়ারম্যানের পদ ফিরে পেলেন এস এম জাহাঙ্গীর আলম

কক্সবাজারের চকরিয়া উপজেলার ভেওলা মানিক চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ ফিরে পেলেন এস এম জাহাঙ্গীর আলম।গত ৪ মার্চ এস এম জাহাঙ্গীর আলম চকরিয়া উপজেলা...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (৪ মার্চ) দুপুরে উপজেলার করেরহাট...

জয় পেয়েছে ইয়ং স্টার ও নোয়াপাড়া লায়ন্স ক্লাব

সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত সিসিএস ট্যালেন্ট কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আজ মঙ্গলবারের খেলায় জয় পেয়েছে ইয়ং স্টার ক্লাব ও নোয়াপাড়া লায়ন্স ক্লাব।সকালে চট্টগ্রাম জেলা...

‍‌’উন্নত ফটিকছড়ি বিনির্মাণে সাংবাদিক সমাজের সাথে একযোগে কাজ করবো’

পবিত্র মাহে রমজান উপলক্ষে ফটিকছড়ি প্রেসক্লাবের উদ্যোগে 'রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২ মার্চ) ফটিকছড়ি উপজেলা পরিষদস্থ শহীদ শফিকুর নূর...