বুধবার, ১৯ আগস্ট ২০২৬

বান্দরবানে ৭০ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন “এ” ক্যাপসুল

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের জেলা সদর সহ ৬ টি উপজেেলায় কোন শিশুই ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো থেকে বাদ যাবে না,সেজন্য প্রত্যন্ত এলাকায় ব্যাপক সচেতন কার্যক্রম বাস্তবায়ন করছে জেলা স্বাস্থ্য বিভাগ এমনটা মন্তব্য করেছেন জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ মাহবুবুর রহমান। 

অপুষ্টি জনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টি জনিত শিশু মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে আগামী ১২ই ডিসেম্বর ১ দিন ব্যপী জেলায় মোট ৮৩১ টি কেন্দ্রে ৭০ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন “এ” ক্যাপসুল।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বেলা ১১ টায় বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ের সভা কক্ষে আয়োজিত সংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানানো হয়।

এসময় বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা: মাহবুবুর রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষা ও স্বাস্থ্য কর্মকর্তা সাসুইচিং মার্মা,মেডিক্যাল অফিসার, থোয়াই অং সিং মার্মা সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদিক বৃন্দ।

কর্মশালায় সিভিল সার্জন বলেন, জাতীয় পুষ্টি সেবা,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ও স্বাস্থ্য বিভাগের আয়োজনে ভিটামিন” এ” প্লাস ক্যাম্পেইন ২০২৩ উপলক্ষে আগামী ১২ ডিসেম্বর ১ দিন ব্যাপী ৬-১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন-এ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।এছাড়া নবজাতকের জন্মের পর মা ও শিশুর পরিচর্যার বিষয়েও সচেতনতা কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন প্রত্যন্ত এলাকা গুলোতে যাতে কোন শিশুই এই কর্মসূচি থেকে বাদ না পড়ে তাই ভলান্টিয়ার ও স্বাস্থ্য কর্মীদের এ ব্যাপারে নির্দেশনাও প্রদান করা হয়েছে।

এসময় জেলার স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি ও রুগিদের যথার্থ স্বাস্থ্য সহায়তা প্রদানে তদারকি বৃদ্ধি সহ আরো আন্তরিকতা বৃদ্ধির প্রতি জেলা সিভিল সার্জন কার্যালয় কে ভূমিকা রাখতে সাংবাদিক বৃন্দ বিভিন্ন বিষয় তুলে ধরেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...

লামায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স, সচেতনতামূলক পথসভা ও র‌্যালি।

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে বান্দরবানের লামায় মাদকবিরোধী পথসভা, র‌্যালি ও চেকপোস্ট পরিচালনা করেছে লামা থানা পুলিশ।মঙ্গলবার (১৮ আগস্ট) লামা...