বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

ইআরডিএফবি’র আলোচনা সভায় বক্তরা

‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বাধীন আ’লীগ সরকারের বিকল্প নেই’

নিউজ ডেস্ক

দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং অপরাজনীতিমুক্ত, দারিদ্রমুক্ত, শিক্ষা সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরবারের কোন বিকল্প নেই।

শনিবার ২ নভেম্বর বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তরা এ মন্তব্য করেন।

এডুকেশন রিসার্চ ডেভেলপমেন্ট ফোরাম অব বাংলাদেশ (ইআরডিএফবি) ‘অপরাজনীতিমুক্ত, দারিদ্রমুক্ত ও শিক্ষা সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে।

বিকাল ৩টায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও একুশে পদকপ্রাপ্ত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন।

সভাপতিত্ব করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মো: সাজ্জাদ হোসেন।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল আলম, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. মো: ইসমাইল খান, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান, রাঙ্গামটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সেলিনা আখতার, সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপাচার্য প্রফেসর ইঞ্জিনিয়ার মুহাম্মদ মোজাম্মেল হক এবং ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগাং এর উপাচার্য প্রফেসর ডা: জাহিদ হোসেন শরীফ।

আলোচনা সভায় বক্তরা বলেন, বর্তমানে জ্বালাও-পোড়াও, হরতাল অবরোধের নামে যেসব অপকর্ম চলছে-তা সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। দেশকে এসব অপরাজনীতি থেকে মুক্ত করতে হবে। তা না হলে দেশকে দারিদ্রমুক্ত করা যাবে না। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করা যাবে না। তাঁরা আরও বলেন, একটা শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তুলতে পারলে সমাজের সব অন্ধকার দূরীভূত হবে।

সভাপতির বক্তব্যে ইউজিসি’র সদস্য প্রফেসর ড. মো: সাজ্জাদ হোসেন বলেন, ‘আমরা একটি শিক্ষা সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ চাই। আর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজন স্মার্ট নাগরিক।

এজন্য শিক্ষার্থীদেরকে গবেষণা এবং উদ্ভাবনী কর্মকান্ডে নিয়োজিত করতে হবে। নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমেই তৈরি হবে একটি শিক্ষা সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ।

তিনি আরও বলেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এই রাষ্ট্র কারো দয়ায় তৈরি হয়নি। বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধে বিজয়ের মাধ্যমে এই রাষ্ট্র তৈরি হয়েছে।

অপরাজনীতিমুক্ত, দারিদ্রমুক্ত ও শিক্ষা সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, আগামী ৭ জানিয়ারি হবে ভোটের বিজয় উৎসব।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য প্রফেসর ড. মোহাম্মদ শাহাদাত হোসেন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষকরাও বক্তব্য রাখেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী...

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের...

বোয়ালখালীতে বাবার সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবার সাথে পুকুরে গোসল করতে গিয়ে আবু...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

আরও পড়ুন

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্ত করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে জ্যেষ্ঠ...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ থেকে চালু হয়েছে দীর্ঘতম জিপ লাইন, রোমাঞ্চকর জায়ান্ট সুইং এবং শিশুদের জন্য বিশেষ কিডস জোন।...

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসির পূর্ব কর্পোরেট শাখার ক্যাশ ভোল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও হওয়ার...

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১ হাজার ১৯০ পিস ইয়াবাসহ চংলক ম্রো (২৬) নামে এক মাদক চোরাকারবারিকে আটক...