বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

নির্বাচনী ট্রেন মিস করা রাজনৈতিক দলগুলোর জন্য সমবেদনা: মির্জা আজম

চট্টগ্রাম নিউজ ডটকম

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, ‌‘নির্বাচনী ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে ছুটতে শুরু করেছে। নির্বাচনী ট্রেন মিস করা রাজনৈতিক দলগুলোর জন্য সমবেদনা জানানো ছাড়া এখন আর কিছুই করার নেই। 

তিনি বলেন, ‘আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী এবং নির্বাচন কমিশন ঘোষিত ৭ জানুয়ারিই অনুষ্ঠিত হবে। দেশব্যাপী আগুন সন্ত্রাস কিংবা বিদেশি রক্তচক্ষু সেই নির্বাচনী ট্রেন থামাতে পারবে না।

আজ শনিবার জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত সদর আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদের সাথে মতবিনিময় ও বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা আজম এসব কথা বলেন।

মির্জা আজম আরও বলেন, ‘টানা তিন মেয়াদে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে অভূতপূর্ব উন্নয়ন করেছে, সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশের মানুষ নৌকা প্রতীককেই ভাগ্য উন্নয়নের প্রতীক হিসেবে বেছে নিবে। কারণ দেশের মানুষ যেকোনো সময়ের চেয়ে এখন আরও বেশি সচেতন।

শরিফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন জামালপুর সদর আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সহ-সভাপতি ফারুক আহম্মেদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ছানোয়ার হোসেন ছানু প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী...

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের...

বোয়ালখালীতে বাবার সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবার সাথে পুকুরে গোসল করতে গিয়ে আবু...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

আরও পড়ুন

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্ত করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে জ্যেষ্ঠ...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ থেকে চালু হয়েছে দীর্ঘতম জিপ লাইন, রোমাঞ্চকর জায়ান্ট সুইং এবং শিশুদের জন্য বিশেষ কিডস জোন।...

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসির পূর্ব কর্পোরেট শাখার ক্যাশ ভোল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও হওয়ার...

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১ হাজার ১৯০ পিস ইয়াবাসহ চংলক ম্রো (২৬) নামে এক মাদক চোরাকারবারিকে আটক...