বুধবার, ১৯ আগস্ট ২০২৬

লোহাগাড়ায় কৃষকের বসতঘর ভেঙ্গে দিল বন্য হাতির পাল

লোহাগাড়া প্রতিনিধি

 লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে খাদ্যের সন্ধানে লোকালয়ে আসা হাতির পালের তাণ্ডবে বৃদ্ধ কৃষকের বসতঘরের দেওয়াল ভেঙ্গে গিয়েছে।

শুক্রবার রাত ৩ টায় ইউনিয়নের ১নং ওয়ার্ডের হোসাইন নগরে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলে, গত রাতে হাতির পাল খাদ্যের সন্ধানে লোকালয়ে প্রবেশ করে বেশ কয়েকজনের ধান খেয়ে ফেলে এবং কৃষক মং খোয়াই ম্রা মার্মার বাড়ির দেওয়াল ভেঙ্গে বাড়িতে থাকা ধানও খেয়ে ফেলে।তাদের ক্ষতি পূরণ নিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তিপক্ষকে অভিহিত করবো।

ভুক্তভোগী কৃষক মং খোয়াই ম্রা মার্মা বলেন, প্রায়ই এখানে হাতির চলাচল করে থাকে।তবে কোন দিনও বসত ঘরে প্রবেশ করে নি।তবে গতকাল রাতে ৬ টি হাতির একটি পাল খাদ্যের সন্ধানে আসে।আমার বাড়ির দেওয়াল ভেঙ্গে থাকা জমি থেকে তোলে সদ্য আনা ধান খেয়ে ফেলে।এ সময় স্থানীয়রা শোরগোল করে এবং আগুন জালিয়ে তাড়ানোর চেষ্টা করলে।ফসলি জমির দিকে নেমে যায় এবং যাওয়ার সময় জমিতে কেটে রাখা ধান ও খেয়ে ফেলে।সব মিলিয়ে প্রায় আমার ৫০ আরির মত ধান খেয়ে ফেলেছে।এখন বাড়ির দেওয়াল ভেঙ্গে যাওয়ায় আতঙ্কে আছি।

উক্ত কৃষকের পরিবারে দুই ছেলে এবং একটি মেয়ে সন্তান আছে।তবে বাড়িতে ছেলে এবং মেয়ে কেউ থাকে না।মেয়েকে অন্যত্র বিয়ে দিয়ে দেন।আর ছেলে দু’জন রাজমিস্ত্রী কাজ করে কাজের জন্য বিভিন্ন জায়গায় চলে যায়।মাঝে মধ্য বাড়িতে আসে তারা।বাড়িতে তারা বৃদ্ধ কৃষক এবং বৃদ্ধা তার স্ত্রী একা বাড়িতে থাকে।

এছাড়া গত বৃহস্পতিবার আধুনগরের কুলপাগলি এলাকায় ও প্রায়ই খাদ্যের সন্ধানে হাতির পাল ফসলি জমিতে এসে ক্ষতি সাধান করছে বলে জানান স্থানীয় কৃষক মোহাম্মদ ইলিয়াস।পরে স্থানীয়রা শোরগোল ও আগুন জালিয়ে তাড়িয়ে দেয়।

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের কর্মকর্তা মাহমুদ জানান, ঘর ভাঙ্গার ছবি তোলার পর জিডি করলে আমাদের যে আবেদন ফ্রম আছে সেটা পূরণ করে পাঠাই দিবো।যদি খতিয়ান ভুক্ত জমি হয় তাহলে ক্ষতিপূরণ পাবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম সুলতানা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার উজিরপুর ইউনিয়নের কৈয়া গ্রামে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...