বুধবার, ১৯ আগস্ট ২০২৬

সাতকানিয়ায় খুনের ঘটনায় ইউপি সদস্যসহ ২১জনকে আসামী করে মামলা

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

সাতকানিয়ায় স্বেচ্ছাসেবকলীগ নেতা ছুরিকাঘাতে খুনের ঘটনায় ১৪ জনের নামসহ ৬/৭জনকে অজ্ঞাতনামা আসামী করে থানায় মামলা করা হয়েছে।

গত বৃহস্পতিবার (২৩ নভেম্বর)মধ্য রাতে নিহত শাহাদাতের ছোট ভাই মো. খোরশেদ আলম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এতে ঘটনার দিন গ্রেপ্তারকৃত মো. বাহার উদ্দীন তারেককে ১নম্বর ও স্থানীয় ইউপি সদস্য আরিফুর রহমানকে ২নম্বর আসামী করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলার ২নম্বর আসামী স্থানীয় ইউপি সদস্য আরিফুর রহমানের নেতৃত্বে আসামীরা এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবাসহ দেশি-বিদেশি মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল। ফলে সন্ত্রাসী কার্যক্রম ও সামাজিক অবক্ষয় বৃদ্ধি পেয়ে সামাজিক নিরাপত্তা কমতে থাকে। নিহতের চাচা আবু তালেব ঘটনাস্থলসহ ওই এলাকায় রাত্রীকালীন প্রহরী থাকার কারণে অপরাধীরা বাধাগ্রস্থ হতে থাকে। আসামীদের মধ্যে ১নম্বর আসামী তারেক মাদক সেবী ও মাদক ব্যবসায়ী। ২নং আসামী ইউপি সদস্য আরিফুর রহমান তারেকের মাধ্যমে মাদক ব্যবসা পরিচালনা করে থাকেন। আরিফের নেতৃত্বে গঠন করা হয় মাদক ব্যবসার বাহিনী। ঘটনার দিন আবু তালেবের ভাইপো নিহত শাহাদাত ও আহত চাচা আনোয়ারকে মারধরের বিষয়টি তারেকের কাছ থেকে জানতে চাইলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারেকের হাতে থাকা ছুরিকাঘাতে নিহত হন শাহাদাত, তার ভাই আনোয়ার ও শাহনেওয়াজ আহত হন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলাটি সঠিকভাবে তদন্ত করে প্রকৃত আসামীদের খুঁজে বের করা হবে। ইতোমধ্যে মামলার আসামীদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে।

উল্লেখ্য, বিগত ২১ নভেম্বর উপজেলার ছদাহা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড মিঠাদীঘি এলাকায় মাদক সেবী ও ব্যবসায়ী মো. বাহার উদ্দীন তারেকের ছুরিকাঘাতে ছদাহা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন নিহত হন। ছুরিকাঘাতে আহত হন, তাঁর আপন ভাই ছদাহা ইউনিয়ন ৭নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও অপর ভাই কুলিং কর্ণার ব্যবসায়ী মো. শাহনেওয়াজ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম সুলতানা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার উজিরপুর ইউনিয়নের কৈয়া গ্রামে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...