শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

আ’লীগের দলীয় মনোনয়ন নিলেন দেবাশীষ পাল দেবু 

চট্টগ্রাম নিউজ ডটকম

বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রির রবিবার দ্বিতীয় দিনে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা থানাধীন চসিক এর ২৭ থেকে ৩০ ও ৩৬ থেকে ৪১ নম্বর ওয়ার্ড) আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সহ সভাপতি দেবাশীষ পাল দেবু। এসময় তার সাথে ছিলেন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

দেবাশীষ পাল দেবুু মনোনয়ন সংগ্রহের সময় যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিতি ছিলেন।

এ সময় দেবাশীষ পাল দেবু বলেন, সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে আমি দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করেছি।

দল যদি আমাকে বিবেচনা করে আমি নিজের সর্বোচ্চ উজাড় করে এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাবো।

শনিবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রথম ফরম সংগ্রহ করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু করে টানা তিন মেয়াদে ক্ষমতায় দলটি।

দলীয় প্রধানের পর সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

প্রথম দিনে মোট এক হাজার ৭৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সায়েম খান।

তিনি জানান, এর মধ্যে সরাসরি ফরম সংগ্রহ করেন এক হাজার ৬০ জন, বাকি ১৪ জন অনলাইনে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্ত করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে জ্যেষ্ঠ...