শনিবার, ১৫ আগস্ট ২০২৬

শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে শ্রীলঙ্কাকে তিন উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা টুকু বাঁচিয়ে রাখল বাংলাদেশ।

দিল্লিতে প্রথমে ব্যাট করতে নেমে চারিথ আসালাঙ্কার সেঞ্চুরিতে ভর করে ৪৯.৩ ওভারে অলআউট হওয়ার আগে ২৭৯ রান করে শ্রীলঙ্কা। জবাবে নাজমুল শান্ত-সাকিব আল হাসানের লড়াকু জুটির পর খেই হারালেও শেষ পর্যন্ত ৪১.১ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্ধরে পৌঁছে যায় টাইগাররা। এই জয়ে পয়েন্ট টেবিলের সাতে উঠে এল টাইগাররা।

সোমবার (৬ নভেম্বর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শ্রীলঙ্কার দেয়া ২৮০ রানের জবাবে ব্যাট করতে নেমে আরও একবার উদ্বোধনী জুটিতে বড় রান পায়নি বাংলাদেশ। তানজিদ হাসান তামিম এদিন ফেরেন তৃতীয় ওভারের প্রথম বলেই। ৫ বলে ২ চারে ৯ রান করে আউট হন তিনি। আরেক ওপেনার লিটন দাসও নিজের রানটা বড় করতে পারেননি।

তামিম-লিটনের বিদায়ের পর দুর্দান্ত এক জুটি গড়ে তোলেন সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্ত। তৃতীয় উইকেটে ১৪৯ বলে ১৬৯ রানের জুটি গড়েন তারা। তবে দুর্দান্ত ব্যাটিং করা সাকিব ৬৫ বলে ২ ছক্কা ও ১২ চারের ইনিংসে ৮২ রান করে আউট হয়ে যান।

টাইগার এই অলরাউন্ডারকে আউট করার পর হাতে ঘড়ি দেখানো উদযাপন করেন ম্যাথুস, প্রথম ইনিংসে হওয়া ‘টাইমড আউট’ নিয়ে খোঁচা দেন তিনি। সাকিবের মতো শতক হাঁকানোর সুযোগ থাকলেও নার্ভাস নাইন্টিজে আউট হন শান্ত।

এরপর দলের হাল ধরার চেষ্টা করেন রিয়াদ ও মুশফিক। ৭ বলে ১৫ রান করে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তাওহীদ হৃদয়।

এর আগে টস জিতে প্রথমে বোলিংয়ে নেমে ইনিংসের শুরুতেই উইকেটের দেখা পেয়ে যায় বাংলাদেশ। শরিফুল ইসলামের করা প্রথম ওভারের শেষ বলে লঙ্কান ওপেনার কুশল পেরেরার ব্যাটের কানায় লাগলে উইকেটকিপার মুশফিকুর রহিম বাম সাইডে লাফিয়ে দুর্দান্ত ক্যাচ লুফে নেন। এতে মাত্র ৫ রান করে সাজঘরে ফেরেন এই ব্যাটার।

এরপর পাথুম নিসাঙ্কা ও অধিনায়ক কুশল মেন্ডিসের ব্যাটে ঘুরে দাঁড়ায় লঙ্কানরা। দ্বিতীয় উইকেটে তারা দুজনে মিলে ৬১ রানের জুটি গড়ে বড় সংগ্রহের ইঙ্গিতও দেন। তবে পরপর দুই ওভারে এই দুই সেট ব্যাটারকে ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করে টাইগাররা। উড়তে থাকা মেন্ডিসকে শরিফুলের ক্যাচ বানিয়ে ১৯ রানেই ফেরান সাকিব। পরের ওভারেই ৩৬ বলে ৪১ রান করা নিশাঙ্কাকে বোল্ড করেন জুনিয়র সাকিব।

এরপর সামারাবিক্রমা ও চারিথ আসালাঙ্কার ঝোড়ো ব্যাটিংয়ে শুরুর সেই ধাক্কা সামাল দেয় শ্রীলঙ্কা। সামারাবিক্রমাকে ফিরিয়ে লঙ্কান ঝড় থামান সাকিব। তার দ্বিতীয় শিকারে দলীয় ১৩৫ রানের মাথায় চতুর্থ উইকেট হারায় তারা। সামারাবিক্রমা থামেন ব্যক্তিগত ৪১ রানে। তার আউট হওয়ার পর অ্যাঞ্জেলো ম্যাথুস টাইমড আউটের কবলে পড়েন। আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথমবার এমন আউটের ঘটনা ঘটে।

একপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরির দেখা পান আসালাঙ্কা। ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে ১০৫ বলে ১০৮ রান করে তানজিম হাসান সাকিবের বলে লিটনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তাকে সঙ্গ দেওয়া ধনঞ্জয় ডি সিলভা ৩৪ ও মাহেশ থিকশানা ২২ রান করলে ২৭৯ রানে শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস।

বোলিংয়ে বাংলাদেশের হয়ে ১০ ওভারে ৮০ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। সাকিব আল হাসান ও শরিফুল ইসলাম প্রত্যেকে পান ২টি করে উইকেট। এছাড়া অফস্পিনার মেহেদি হাসান মিরাজ নেন ১টি উইকেট।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বসতঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মৌলভি পাড়া এলাকায় বসতঘরে...

নাইক্ষ্যংছড়িতে ৬ কোটি ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ২...

ফৌজদারহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. ইয়াছিন হোসেন (২২) নামে...

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

আরও পড়ুন

ফৌজদারহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. ইয়াছিন হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার ফৌজদারহাট জলিলগেট এলাকায় এ দুর্ঘটনা...

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে তীব্র গ্যাসসংকট। গ্যাসের জন্য ফিলিং স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালকদের। উপজেলার...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...