মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

বিলাইছড়িতে ধুপ্যাচর ত্রিরত্ন বৌদ্ধ বিহারে ৩৬ তম দানোওম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, রাঙ্গামাটি

বিলাইছড়ি উপজেলায় ধুপ্যাচর ত্রিরত্ন বৌদ্ধ বিহারে ৩৬ তম কঠিন চীবরদান অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৪ নভেম্বরে) বিহার কমিটি ও দায়ক দায়িকার আয়োজনে সকাল হতে দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ভোরে বিশ্বশান্তি মঙ্গল কামনার প্রার্থনা দিয়ে শুরু হয়ে,পরে এক এক করে ভিক্ষু সংঘ ও অষ্ঠশীল ধারীদের প্রাতঃরাশ দান, ভিক্ষু সংঘকে ফুল দিয়ে বরন, জাতীয় ও বুদ্ধ পতাকা উওোলন,গাথা পাঠের মাধ্যমে বুদ্ধ পূজা,বুদ্ধমূর্তি দান,সংঘদান,অষ্টপরিষ্কার দান,কল্পতরুদান ও উৎসর্গ,পিন্ডদান,আহার্য দান,ধর্মীয় সংগীত পরিবেশনা, আকাশ প্রদীপ,হাজার বাতি,প্রদীপ পূজা,চীবর কঠিনে পরিনত করা,চীবর দান,নানাবিধ দান দেওয়া হয়।

এতে আর্য্যলংঙ্কার মহাথেরোর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৯৯ নং সংসদীয় আসনের সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার। এসময় এমপি ধুপ্যাচর ত্রিরত্ন বৌদ্ধ বিহারের নির্মাণ কাজ(ভান্তে ও দায়ক-দায়িকাদের আবাস ভবন)-এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন।প্রধান ধর্মালোচক হিসেবে উপস্থিত ছিলেন বিপুল জ্যোতি থের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএ-৭৩৬৮ লেঃ কর্ণেল রিফায়াত করিম চৌধুরী, পিএসসি অধিনায়ক ৩২বীর বিলাইছড়ি জোন, রেমলিয়ানা পাংখোয়া,সদস্য রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ, বীরোত্তম তঞ্চঙ্গ্যা, উপজেলা পরিষদ চেয়ারম্যান, সিফাত উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার, অভিলাষ তঞ্চঙ্গ্যা,সভাপতি, উপজেলা আওয়ামী লীগ,মোহাম্মদ আকতার হোসেন,অফিসার ইনচার্জ বিলাইছড়ি থানা, আরো উপস্থিত ছিলেন অন্যান্য ধর্মগুরু, রাজনৈতিকবৃন্দ, জনপ্রতিনিধি,দায়ক-দায়িকা ও পূণ্যার্থিরা।

উক্ত শুভ দানোওম কঠিন চীবর দান উপলক্ষে উল্লেখিত বিহারে সন্ধ্যা হতে মধ্যরাত পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে মঙ্গলবার থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস

চট্টগ্রাম নগরীতে গণপরিবহনে নারীদের যাতায়াত আরও নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ...

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

আরও পড়ুন

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৭৫ শিক্ষার্থীর মধ্যে ১৫৪ জনই মুসলিম। বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর প্রায় ৫৬ শতাংশ মুসলিম হলেও...

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সমন্বয় সভা

পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক বছর ধরে সেপ্টেম্বর মাসে সাম্প্রদায়িক উস্কানীতে দাঙ্গা সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মতো ঘটনা প্রতিরোধে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা ও স্থিতিশীল পরিস্থিতি...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও দুজন আহত হয়েছেন। রবিবার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...