মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

দেড় কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি 

শুভাশীষ দাশ , রামগড় (খাগড়াছড়ি)

বিপুল পরিমাণ মাদক ধ্বংস করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড  রামগড় ব্যাটালিয়ন(৪৩ বিজিবি)। যার আনুমানিক মূল্য ১ কোটি ৬২ লাখ টাকা। 

শনিবার (৪ নভেম্বর) সকালে চট্টগ্রাম জেলা আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জোনাইদ এর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে মাদক ধ্বংস করা হয়েছে।

৪৩ বিজিবির আওতাধীন চট্রগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার বাগান বাজার বিওপির সন্নিকটে বাগান বাজার উচ্চ বিদ্যালয় মাঠে মাদক ধ্বংসকরণ অনুষ্ঠানের আয়োজন করে বিজিবির রামগড় ব্যাটালিয়ন। রোলার দিয়ে পিশে এবং আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে বিভিন্ন সময়ে আটক এসব মাদকদ্রব্যসমূহ। ধ্বংসকৃত মাদক দ্রব্যের মধ্যে ছিল,ভারতীয় ইয়াবা ৯৮৭৮ পিস, ফেনসিডিল ১৯২৭ বোতল,গাজা ৪০৯.৩৬ কেজি,মদ ৭২৩৭ বোতল,বিয়ার ক্যান ২৬৯ বোতল, চোলাই মদ ২০ লিটার,চোলাই মদ ১৪ বোতল, দেশীয় চুলাই মদ১৮৮.২৫ লিটার, টার্গেট ট্যাবলেট ৪০ পিস,সেনেগ্রা ট্যাবলেট ৪০ পিস,নিম সুলাইড ট্যাবলেট ৫০০ পিস। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,বিজিবি বিএসবি চট্টগ্রাম গ্রুপ কমান্ডার, বিএ- লেঃ কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া,বিজিবি সাউথ ইস্ট রিজিয়নের পরিচালক অপারেশন লেঃ কর্নেল সফিকুর রহমান,হাটহাজারী সার্কেলর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোয়েব আহম্মদ খান,২৩ বিজিবি যামিনী পাড়া জোনের অধিনায়ক আলমগীর কবির,৪০ বিজিবি খেদাছড়া জোনের অধিনায়ক লেঃ কর্নেল ফারাহ মোহম্মদ ইমতিয়াজ। রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজিম উদ্দিন,খাগড়াছড়ির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল হালিম রাজ,রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি, মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার

মাহফুজা জেরীন প্রমূখ। রামগড় ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম জানান , ২০১৬ সাল থেকে অদ্যবদি  পর্যন্ত চট্টগ্রাম জেলার সীমান্ত এলাকা হতে বিভিন্ন সময়ে বিজিবির হাতে মালিকানা বিহীন অবস্থায় আটক ভারতীয় ও দেশীয় মাদকসমূহ ধ্বংস করা হয়েছে।যার মূল্য প্রায় এক কোটি বাষট্টি লাখ টাকা।তিনি আরও জানান,  সীমান্ত জুড়ে কঠোর নিরাপত্তা ও নজরদারির পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে।অনুষ্ঠানে বিজিবির বিভিন্ন স্তরের কর্মকর্তা,শিক্ষক শিক্ষার্থী,জনপ্রতিনিধি, সাংবাদিক,রাজনৈতিক ও সামাজিক ব্যাক্তিবর্গসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে মঙ্গলবার থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস

চট্টগ্রাম নগরীতে গণপরিবহনে নারীদের যাতায়াত আরও নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ...

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

আরও পড়ুন

চট্টগ্রামে মঙ্গলবার থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস

চট্টগ্রাম নগরীতে গণপরিবহনে নারীদের যাতায়াত আরও নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে মঙ্গলবার ১৮ আগস্ট থেকে বিআরটিসির ‘মহিলা বাস সার্ভিস’ চালু হতে যাচ্ছে। সম্পূর্ণ নারী চালক...

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার টাকা মূল্যের বিদেশি সিগারেট ও আইফোনের চালান জব্দ করা হয়েছে। দুবাই থেকে আসা একটি ফ্লাইটের...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।সোমবার...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ...