মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে দুটি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) মধ্যরাতে উপজেলার ইছাখালী ইউনিয়নের দেলু মেম্বার বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছে ক্ষতিগ্রস্থ পরিবার গুলো। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা হলো আবু মুসা ও মোহাম্মদ হাসান।
ক্ষতিগ্রস্থ মোহাম্মদ হাসান বলেন, মধ্যরাতে কিছু বুঝে উঠে আগে আগুনের লেলিহান শিখায় দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। ধান, চাল, স্বর্নালংকার, আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজসহ সবকিছু আগুনে পুড়ে যায়। সব হারিয়ে আমরা এখন নিঃস্ব হয়ে গেছি।
ইছাখালী ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সদস্য মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে আমার ওয়ার্ডের দেলু মেম্বার বাড়িতে অগ্নিকান্ডে খবরে দ্রুত ছুটে যাই। পরে ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর মিলে আগুন নেভাতে সক্ষম হই।
মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার ইমাম হোসেন পাটোয়ারী জানান, ইছাখালী ইউনিয়নে আাগুনের খবর পেয়ে দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। সময় মতো না গেলে আরো ৪ থেকে ৫টি বসতঘর পুড়ে যেত। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে।
