রবিবার, ১৬ আগস্ট ২০২৬

বিএনপি-জামাতের নৈরাজ্য রাজপথে প্রতিহত করা হবে: বাবর

ডেস্ক নিউজ

সারাদেশে আন্দোলনের নামে বিএনপি-জামাত স্বাধীনতা বিরোধী চক্রের নাশকতা, পুলিশ হত্যা, জ্বালাও পোড়াও হরতাল অবরোধের প্রতিবাদে নগরীতে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে এনায়েত বাজার ও জামালখান ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।

আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেল ৫টায় নগরীর কাজির দেউড়ি মোড়ে এই প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ফরহাদুল ইসলাম রিন্টুর সভাপতিত্বে ও নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির সঞ্চালনায় উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা ও নগর আওয়ামীলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর।

এসময় হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, আওয়ামীলীগের উন্নয়নের জোয়ারে ভেসে গেছে বিএনপি-জামাত জোটের হরতাল অবরোধ। জনগণের সমর্থন নিয়ে আওয়ামীলীগ সরকার টানা ৩বার ক্ষমতায় থেকে মেগা উন্নয়নের মাধ্যমে দেশকে বিশ্বের কাছে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। আর বিএনপি-জামাত জোট বিশ্ব দরবারে বাংলাদেশকে দূর্ণীতিতে ৩ বারের বিশ্ব চ্যাম্পিয়ন করেছে। তাই জনগণ তাদেরকে লাল কার্ড দেখিয়ে প্রত্যাখান করেছে। আগামী দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে বিএনপি-জামাত চক্র যদি জনগণের জানমাল নিয়ে ছিনিমিনি খেলে তবে তাদের প্রতিহত করতে আওয়ামী সকল অঙ্গ সংগঠন প্রস্তুত।

তিনি আরো হুশিয়ারী উচ্চারণ করে বলেন, সংবিধান অনুযায়ী আগামী দ্বাদশ সংসদ নির্বাচন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অধিনে অনুষ্ঠিত হবে। যারা সংবিধানের বিরুদ্ধে যাবে জনগণ তাদেরকে প্রতিহত করবে।তাদেরকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

সমাবেশে আরো বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, সহ-সভাপতি মনোয়ার জাহান মনি, মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ারুল আলম চৌধুরী নোবেল, যুবনেতা সেলিম উদ্দীন জয়, যুব মহিলালীগ নেত্রী সোনিয়া আজাদ, তৌহিদুল ইসলাম মিথুন, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক এহেসানুল হক খোকা।

সমাবেশে উপস্থিত ছিলেন এ এম কুতুবউদ্দিন চৌধুরী, নাছির উদ্দীন ফাহিম, ওমর ফারুক, শিবু প্রসাদ চৌধুরী, পংকজ রায়, মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ খোরশেদ, মোহাম্মদ মোমিনুল হক, রতন ঘোষ, মোহাম্মদ খোরশেদ, মোহাম্মদ মোরশেদ, মোহাম্মদ জাহেদ, আবু তাহের রানা, মোস্তফা করিম কাউছার, ফয়সাল রফিক, আশিক্কুন্নবি, মামুনুর রহমান, মিজানুর রহমান, তৌহিদুল ইসলাম আরদিন প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের।আজ শনিবার (১৫...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার কলাউজান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খালাসির পাড়া এলাকায় এ...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি।শনিবার (১৫ আগস্ট) বাদ জোহর নগরের...