মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

সাতকানিয়ায় আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় অনুষ্ঠিত

সাতকানিয়া প্রতিনিধি

সাতকানিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব সিআইপি বলেছেন, সারা দেশের ন্যায় সাতকানিয়ায়ও একটি কুচক্রী মহল হরতাল ও অবরোধের নাম দিয়ে অশান্তি সৃষ্টির পায়তারা চালাচ্ছে। যারা জননিরাপত্তা ও সামাজিক নিরাপত্তা বিঘ্ন করে বিদেশিদের হাত করে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যেতে চায়, বাংলার জনগণ কোনদিন তাদের ক্ষমা করবে না। এজন্য আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নাশকতা প্রতিরোধ, রেললাইন পাহারা এবং যার যার অবস্থানে থেকে নাশকতা সৃষ্টিকারীদের প্রতিরোধ করতে হবে।

তিনি  (বুধবার) সকালে সাতকানিয়া উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১ আনজুমান আরা বেগম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন হাসান চৌধুরী, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত, সাতকানিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সিনিয়র ষ্টেশন কর্মকর্তা এস.এম হুমায়ুন কার্ণায়েন, চেয়ারম্যানদের মধ্যে পুরানগড়ের আ.ফ.ম মাহাবুবুল হক সিকদার, এওচিয়ার মো. আবু ছালেহ, বাজালিয়ার তাপস কান্তি দত্ত, কাঞ্চনার রমজান আলী, সদর ইউনিয়নের মোহাম্মদ সেলিম, কেঁওচিয়ার ওচমান আলী, ছদাহার মোহাম্মদ মোরশেদুর রহমান চৌধুরী, ঢেমশার মির্জা আসলাম সরওয়ার রিমন, ধর্মপুরের নাছির উদ্দিন টিপু, কালিয়াইশের হাফেজ আহমদ, সোনাকানিয়ার জসিম উদ্দিন, সাতকানিয়া ব্রীক ফিল্ড মালিক সমিতির সাধারণ সম্পাদক ফরিদুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাইফুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক নবাব মিয়া রকিব, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আলী, কেরানীহাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মনজুর আলম ও সাতকানিয়া করাতকল সমিতির পক্ষে মোজাম্মেল হক মেম্বার বক্তব্য দেন।

সভাপতির বক্তব্যে ইউএনও মিল্টন বিশ্বাস বলেন, দেশের উদ্বুদ্ধ পরিস্থিতে হাইওয়েতে গাড়ি ও জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে জনপ্রতিনিধি ও সুশীল সমাজকে এগিয়ে আসতে হবে। এজন্য প্রশাসনিকভাবে আমাদের সব সময় সহায়তা অবারিত থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে মঙ্গলবার থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস

চট্টগ্রাম নগরীতে গণপরিবহনে নারীদের যাতায়াত আরও নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ...

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

আরও পড়ুন

চট্টগ্রামে মঙ্গলবার থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস

চট্টগ্রাম নগরীতে গণপরিবহনে নারীদের যাতায়াত আরও নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে মঙ্গলবার ১৮ আগস্ট থেকে বিআরটিসির ‘মহিলা বাস সার্ভিস’ চালু হতে যাচ্ছে। সম্পূর্ণ নারী চালক...

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার টাকা মূল্যের বিদেশি সিগারেট ও আইফোনের চালান জব্দ করা হয়েছে। দুবাই থেকে আসা একটি ফ্লাইটের...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।সোমবার...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ...