বুধবার, ১০ জুন ২০২৬

অক্টোবরে এলো প্রায় ২ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক

বর্তমান বিশ্ব পেক্ষাপটে অর্থনীতির সবচেয়ে আলোচিত, গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর সূচক বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভের অন্যতম প্রধান উৎস প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহে ফের উল্লম্ফন দেখা দিয়েছে। গত সেপ্টেম্বরে বড় ধসের পর অক্টোবর মাসও শুরু হয়েছিল সেই পতনের ধারায়। তবে দ্বিতীয় সপ্তাহ থেকে বাড়তে থাকে। শেষ পর্যন্ত প্রায় ২০০ কোটি (২ বিলিয়ন) ডলার পাঠিয়েছেন প্রবাসীরা।

বাংলাদেশ ব্যাংক বুধবার রেমিটেন্স প্রবাহের অক্টোবর মাসের যে তথ্য প্রকাশ করেছে, তাতে দেখা যায়, সদ্য সমাপ্ত অক্টোবর মাসে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানকারী প্রবাসীরা ১৯৭ কোটি ৭৫ লাখ ৬০ হাজার (১.৯৮ বিলিয়ন) ডলার দেশে পাঠিয়েছেন। এই অঙ্ক চার মাসের মধ্যে সবচেয়ে বেশি। আর গত বছরের অক্টোবরের চেয়ে ২৯ দশমিক ৬৩ শতাংশ বেশি। আগের মাস সেপ্টেম্বরের চেয়ে বেশি ৪৮ দশমিক ২০ শতাংশ।

গত সেপ্টেম্বরে ১৩৩ দশমিক ৪৪ কোটি (১.৩৩ বিলিয়ন) ডলারের রেমিটেন্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। একক মাসের হিসাবে যা ছিল সাড়ে তিন বছরের মধ্যে সবচেয়ে কম। ২০২২ সালের অক্টোবরে এসেছিল ১৫২ কোটি ৫৫ লাখ (১.৫২ বিলিয়ন) ডলার।

২০২০ সালের প্রথম দিকে বিশ্বের বিভিন্ন দেশের মত বাংলাদেশেও করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। দেশে দেশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুরু হয় লকডাউন; সব কিছু বন্ধ হয়ে যায়। কমতে শুরু করে রেমিটেন্স। সেই ধাক্কায় ২০২০ সালের মার্চে রেমিটেন্স ১২৭ কোটি ৬২ লাখ ডলারে নেমে আসে। এপ্রিলে তা আরও কমে ১০৯ কোটি ২৯ লাখ ডলারে নেমে আসে। এর পর থেকে অবশ্য রেমিটেন্স প্রবাহ বাড়তে থাকে।

প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে সরকারের বিদ্যমান প্রণোদনার বাইরে গত ২২ অক্টোবর থেকে আরও আড়াই শতাংশ প্রণোদনা দিচ্ছে ব্যাংকগুলো সরকার রেমিটেন্সে ২ দশমিক ৫ শতাংশ প্রণোদনা দিচ্ছে। অর্থাৎ কোনো প্রবাসী ১০০ টাকা দেশে পাঠালে তার সঙ্গে ২ টাকা ৫০ পয়সা বা আড়াই টাকা যোগ করে তার পরিবার-পরিজনকে (যার নামে প্রবাসী টাকা পাঠান) ১০২ টাকা ৫০ পয়সা দেওয়া হয়।

২২ অক্টোবর থেকে ১০২ টাকা ৫০ পয়সার সঙ্গে আরও আড়াই টাকা অর্থাৎ মোট ১০৫ টাকা পাবেন।

এদিকে ডলারের দর আরও ৫০ পয়সা বাড়িয়েছে ব্যাংকগুলো। বুধবার থেকে রেমিটেন্স ও রপ্তানিকারকদের কাছ থেকে প্রতি ডলার ১১০ টাকা ৫০ পয়সায় কিনে আমদানিকারকদের কাছে ১১১ টাকায় বিক্রি করবে ব্যাংকগুলো। এত দিন ১১০ টাকায় ডলার কিনে সর্বোচ্চ ১১০ টাকা ৫০ পয়সায় বিক্রি হতো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পরিচালিত অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন,...

ফটিকছড়িতে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভবনে থাই গ্লাসের কাজ করার সময়...

সাইবার সুরক্ষা কেন্দ্রটি জনসচেতনতা বৃদ্ধি ও সাইবার অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখবে

নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং অনলাইন অপরাধের শিকার...

প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হেডফোনে ডুবে থাকা যুবকের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে রেললাইনের ওপর দিয়ে...

হাটহাজারীতে অষ্টম শ্রেণীর ছাত্রীকে রাস্তা থেকে অপহরণ, থানায় মামলা

হাটহাজারীতে অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনায়...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন আতঙ্ক: জনসচেতনতায় উঠান বৈঠক

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে হতাহতের ঘটনা...

আরও পড়ুন

অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পরিচালিত অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সেবার গুণগত মান যাচাইয়ের লক্ষ্যে অ্যাম্বুলেন্সগুলোর ফিটনেস পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (...

ফটিকছড়িতে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভবনে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিজয় চন্দ্র দে (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৯ জুন) বিকেল...

হাটহাজারীতে অষ্টম শ্রেণীর ছাত্রীকে রাস্তা থেকে অপহরণ, থানায় মামলা

হাটহাজারীতে অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনায় মো. রবিউল আলম (৩৫), নুরুল আলম (৩০), ও মো.শাহাদাত (২২), নামের তিন জনের বিরুদ্ধে থানায়...

কাপ্তাই হ্রদে সাঁতর কাটতে নেমে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু

রাঙামাটির কাপ্তাই হ্রদে ডুবে ইনতিশার হাসনাত (২২) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যার দিকে রাঙামাটি ফায়ার সার্ভিস ও...