রবিবার, ১৬ আগস্ট ২০২৬

কুলিয়ারচরে আত্মরক্ষার্থে গুলি চালিয়েছিল পুলিশ

নিজস্ব প্রতিবেদক

বিএনপি-জামায়াত জোটের টানা তিন দিনের অবরোধের প্রথম দিনে কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিএনপি কর্মীদের অতর্কিত হামলা ঠেকাতে আত্মরক্ষার্থে গুলি ছুড়েছিল পুলিশ।

বিএনপির অভিযোগ পুলিশের হামলায় তাদের দুই জন কর্মী মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।

পুলিশ একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও তিনি কিভাবে মারা গেছেন সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি।।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অবরোধের প্রথম দিনের ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে কুলিয়ারচরের বিভিন্ন স্থানে সকাল থেকেই অবরোধ সৃষ্টির চেষ্টা করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠিসোটা নিয়ে তারা সড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে। এসময় পুলিশ তাদেরকে সড়ক থেকে সড়ে যেতে বার বার অনুরোধ করে। কয়েকটি স্থান থেকে বিএনপি কর্মীরা সড়ে গেলেও কুলিয়ারচর উপজেলার ছয়সূতি এলাকায় মহাসড়কের ওপর অবস্থান নেয়।

সেখানেও পুলিশ তাদেরকে সড়ে যেতে বলে। কিন্তু বিএনপি কর্মীরা রাস্তা থেকে সড়ে না গিয়ে পুলিশের দিকে ইটপাটকেল ছুড়ে। এসময় পুলিশ আত্মরক্ষার্থে পাশের একটি বাড়িতে আশ্রয় নেয়। কিন্তু বিএনপি কর্মীরা সেখানে গিয়েও পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। বেপরোয়া হয়ে ওঠা বিএনপি কর্মীরা পুলিশের ওপর হামলা চলালে পুলিশ আত্মরক্ষার্থে ফাঁকা গুলি ছুড়ে।

এই সংঘর্ষে রিফাত উল্লাহ (২০) নামে ছাত্রদলকর্মীর মৃত্যু হয়। আহত হন আরও বেশ কয়েকজন। আহত রিফাতকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বিএনপির সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটেছে। এ সময় পুলিশকে মারতে এলে পুলিশ আত্মরক্ষায় গুলি ছুড়ে।

ওসি দাবি করেছেন, অবরোধ চলাকালে পুলিশ বিএনপি কর্মীদের বাধা দিলে তারা পুলিশের ওপর চড়াও হয় এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশকে মারধর করে।

এদিকে স্থানীয় বিএনপির দাবি, সংঘর্ষে পুলিশের গুলিতে কৃষক দল কর্মী বিল্লাল হোসেন (৩০) ও ছাত্রদলকর্মী রিফাত উল্লাহ (২০) নিহত হয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা বর্ষার রূপ এ বছর ভালই দৃশ্যমান। বিগত কয়েক বছর যাবৎ আষাঢ় মাসের শেষ অবধি পর্যন্ত...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের।আজ শনিবার (১৫...