রবিবার, ১৬ আগস্ট ২০২৬

বিএনপিকে মুসলিম লীগের পরিণতি ভোগ করতে হবে: চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক

হরতাল-অবরোধের মতো জনস্বার্থ বিরোধী রাজনীতির কারণে বিএনপিকে মুসলিম লীগের পরিণতি ভোগ করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল করিম চৌধুরী।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগে উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মেয়র বলেন, পুলিশ ও জনগণের উপর হামলার মধ্য দিয়ে বিএনপি প্রমাণ করেছে, তারা আবার সন্ত্রাসী চরিত্রে ফিরে গেছে। আগামী নির্বাচন পর্যন্ত বিএনপি-জামায়াতকে মোকাবিলা করতে হবে। সেজন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। হরতাল-অবরোধের মতো জনস্বার্থবিরোধী রাজনীতির কারণে বিএনপিকে মুসলিম লীগের পরিণতি ভোগ করতে হবে।

বিএনপিকে বলব বিদেশি অপশক্তির উস্কানিতে কান না দিয়ে নির্বাচনে এসে নিজেদের অস্তিত্ব রক্ষা করুন। অন্যথায় বিএনপি হারিয়ে যাবে, টিকে থাকবে জনগণের দল আওয়ামী লীগ। উন্নয়নের যে জয়যাত্রা শেখ হাসিনা শুরু করেছেন তা অব্যাহত রাখতে জনগণ ঐক্যবদ্ধ।

সাবেক কাউন্সিলর সাইফুদ্দিন সাইফুর সঞ্চালনায় ও পূর্ব ষোলশহর ওযার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ সামসূল আলমের সভাপতিত্বে শান্তি ও উন্নয়নের সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের কোষাধক্ষ্য আলহাজ্ব আবদুস সালাম, মহানগর সাংস্কৃতিক সম্পাদক এছাড়াও সমাবেশে আলহাজ্ব আবু তাহের। এছাড়াও সমাবেশে আর ও বক্তব্য রাখেন কাউন্সিলর আশরাফুল আলম, নুর মোস্তাফা টিনু , ওয়ার্ড আওমীলীগ নেতা নাজিম উদ্দিন, জসিম উদ্দিন, নুর মোঃ নুরু, আইয়ুব খান, আতিকুর রহমান, শহীদ সরোয়ারর্দী, মোজাহেরুল ইসলাম, এ্যাডঃ শাকিল, মহানগর যুবলীগ – সভাপতি সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি, সাধারণ সম্পাদক, ছাএলীগ সভাপতি সাধারণ সম্পাদক, যুবলীগ সহ সভাপতি নুরুল আনোয়ার, আরশাদুল আলম বাচ্চু, হাবিবুর রহমান তারেক, ইলিয়াছ উদ্দিন, ইয়াছির আরাফাত, কচি, মিনহাজুল আবেদীন সায়েম, আবদুল্লা আল মামুন প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের।আজ শনিবার (১৫...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার কলাউজান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খালাসির পাড়া এলাকায় এ...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি।শনিবার (১৫ আগস্ট) বাদ জোহর নগরের...