রবিবার, ১৬ আগস্ট ২০২৬

রাঙ্গুনিয়ায় সন্ত্রাসী হামলায় নিহত ২, আহত ১

মোহাম্মদ ইমরান হোসেন, রাঙ্গুনিয়া।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় রাতে ঘরে ঢুকে এক বৃদ্ধের পরিবারের উপর সশস্ত্র হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে এখন পর্যন্ত একই পরিবারের বৃদ্ধ স্বামী-স্ত্রীসহ ২জনের মৃত্যু হয়েছে এবং আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ওই বৃদ্ধ দম্পতির ১ ছেলে।

সোমবার রাত ৯টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের ৪নং ওয়ার্ড ছৈয়দুরখীল এলাকার ফজর বাপের বাড়িতে এই ঘটনা ঘটেছে।

এ সন্ত্রাসী হামলার ঘটনায় নিহতরা হলেন- বৃদ্ধ মো. আমির হোসেন (৬৫) ও তারই স্ত্রী জুলেখা বেগম (৫৫)। নিহত আমির হোসেন এলাকার মৃত আব্দুল নবীর ছেলে ও পেশায় একজন কৃষক।

আহত জসিম উদ্দিন (৩৫) হলো- একই ঘটনায় নিহত বৃদ্ধ আমির হোসেন ও জুলেখা বেগমের ছেলে। জসিমের অবস্থাও আশংকাজনক। সে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় ইউপি সদস্য আবদুল মোনাফ জানান, “রাত ৯টার দিকে একদল সন্ত্রাসী ছৈয়দুরখীল গ্রামের ফজর বাপের বাড়িতে বৃদ্ধ আমির হোসেনের বাড়িতে অতর্কিত হামলা করে। এতে তাঁরা বৃদ্ধ আমির হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর যখম করে। এছাড়াও বৃদ্ধ আমির হসেনকে বাঁচাতে তার স্ত্রী জুলেখা ও ছেলে জসিম উদ্দিন এগিয়ে এলে তাদেরকেও কুপিয়ে গুরুতর যখম করে সন্ত্রাসীরা। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে রাত ১১টার দিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধ আমির হোসেনকে মৃত ঘোষণা করেন। সর্বশেষ আজ মঙ্গলবার নিহত বৃদ্ধের স্ত্রী জুলেখা বেগমও মারা গেছে। তাদের কবর খোঁড়া হচ্ছে”।

জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাসান বলেন, “গতকাল সোমবার রাত ৯টার দিকে সন্ত্রাসী হামলার ঘটনায় একই পরিবারের ২জনের মৃত্যু হয়েছে। আহত একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সন্ত্রাসীরা পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটাতে পারে, আমরা এখনও বিস্তারিত জানিনা। সন্ত্রাসীদের ধরতে অভিযান চালানো হচ্ছে। এছাড়া এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাইনি তবে মামলা হবে”।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা বর্ষার রূপ এ বছর ভালই দৃশ্যমান। বিগত কয়েক বছর যাবৎ আষাঢ় মাসের শেষ অবধি পর্যন্ত...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের।আজ শনিবার (১৫...