রবিবার, ১৬ আগস্ট ২০২৬

পুলিশ হত্যা ও সাংবাদিকদের ওপর হামলার নিন্দা তৃণমূল বিএনপির

ডেস্ক নিউজ

গত ২৮ অক্টোবর রাজধানী ঢাকায় বিএনপির মহাসমাবেশ চলাকালে সহিংসতার নিন্দা জানিয়েছে তৃণমূল বিএনপি। সোমবার দলটির চেয়ারপার্সন শমশের মুবিন চৌধুরী বীর বিক্রম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে তৃণমূল বিএনপি জানিয়েছে, দায়িত্ব পালনকালে সহিংস ঘটনায় পুলিশ কনস্টেবল পারভেজ দুর্বৃত্তের হামলায় মৃত্যুবরণ করেন। দলটি এই মৃত্যুর তীব্র নিন্দা জানিয়ে শোক সমপ্ত পরিবারের প্রতি সমবেদনাসহ তার রুহের মাগফিরাত কামনা করেছে। আহত পুলিশ সদস্যদের আরোগ্য কামনাও করেছে দলটি। ২৮ অক্টোবর দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপরে যে হামলা করা হয় তারও নিন্দা জানিয়েছে তৃণমূল বিএনপি।

২৮ অক্টোবর প্রধান বিচারপতির সরকারি বাসভবনে যে হামলা করা হয়েছে তার তীব্র নিন্দা জানানো হয়েছে তৃণমূল বিএনপির পক্ষ থেকে। একই দিনে একটি সরকারি হাসপাতালে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের মতো ন্যাক্কারজনক ঘটনায় দলটি তীব্র নিন্দা জানায়।

সুস্থ রাজনীতিকে সুশাসনের ভিত্তি উল্লেখ করে তৃণমূল বিএনপি তাদের প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, রাজনীতি দেশ এবং দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত এবং অধিকার প্রতিষ্ঠার জন্য, জীবন কেড়ে নেওয়ার জন্য নয়। দেশের সুষ্ঠু রাজনীতির ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করে তৃণমূল বিএনপি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের।আজ শনিবার (১৫...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার কলাউজান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খালাসির পাড়া এলাকায় এ...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি।শনিবার (১৫ আগস্ট) বাদ জোহর নগরের...