শনিবার, ১৩ জুন ২০২৬

সংবাদ বিশ্লেষণ

যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র ধরে ফেলেছেন শেখ হাসিনা?

বিশেষ প্রতিবেদক

ভোট বানচাল করতে চায় কী যুক্তরাষ্ট্র? তার পরিবর্তে পোষ্য সরকার অর্থাৎ পুতুল সরকার বসাতে চায় বাংলাদেশের মসনদে। প্রধানমন্ত্রী কিছু একটা আশঙ্কা করছেন। সত্যিই কী ভোট ভুণ্ডুল হয়ে যেতে পারে? বাংলাদেশের নির্বাচনে পশ্চিমা কূটনীতিকদের এত দৌড় ঝাঁপ কেন? তাহলে কি তলে তলে চলছে ষড়যন্ত্র? সেই ষড়যন্ত্রের মধ্যে অনুষ্ঠিত হবে নির্বাচন। আওয়ামী লীগ হেরে গেলে তার পরের প্রেক্ষাপট কী হতে পারে? এই ষড়যন্ত্র কী ধরে ফেলেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনের আগে আটঘাট বেঁধে কীভাবে ছক কষছেন শেখ হাসিনা?

কিছু পশ্চিমা শক্তি চাইছে বাংলাদেশকে হাতে রাখতে। লক্ষ্য একটাই, বাংলাদেশে থাকবে পুতুল সরকার। নিয়ন্ত্রণ করা যাবে সহজে। চলবে পোষ্য সরকারের রাজ। কিন্তু এমনটা কিছুতেই হতে দেবেন না। হুঁশিয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আশঙ্কা, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনেকে বানচাল করে দিতে পারে। বাংলাদেশে পরাধীন সরকার আনতে চলছে ষড়যন্ত্র। কিন্তু এতে লাভ কি?

দক্ষিণ এশিয়ার এই ছোট্ট দেশটাকে হাতের রাখতে পারলেই কিন্তু কেল্লাফতে। ভূরাজনৈতিক স্ট্র্যাটেজি থেকে শুরু করে প্রচুর প্রাকৃতিক সম্পদের মালিকানা পাওয়া কোনো ব্যাপারই না। তাই কি এমন আশঙ্কা? তবে শেখ হাসিনা স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্র মোকাবিলা করতে প্রস্তুত। চাইছেন সুষ্ঠু নির্বাচন।

জরিপ করে জাতীয় সংসদের জন্য প্রার্থী নির্বাচন করবেন। তার ভিত্তিতেই দেওয়া হবে মনোনয়ন। শুধুমাত্র মুখ দেখে মনোনয়ন দেবেন না। যাদের জেতার সম্ভাবনা রয়েছে তারাই পাবেন মনোনয়নপত্র। শেখ হাসিনা আগামী নির্বাচনে কারোর কোন দায়িত্ব নেবেন না। প্রার্থীদের জিততে হবে নিজেদের দ্বায়িত্বে। বাড়াতে হবে জনসংযোগ। দলের অভ্যন্তর কোন্দল নয়, বরং কাজ করতে হবে একসঙ্গে।

যদিও শেখ হাসিনার এমন হুঁশিয়ারি প্রথম নয়, এর আগেও বহুবার দিয়েছেন। একই কথা শোনা গিয়েছিল গতবারের নির্বাচনেও। গত নির্বাচনেও অভিযোগে আঙুল উঠেছিল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দিকে। মানবাধিকারের এই সংগঠন নাকি বাংলাদেশে পুতুল সরকারের বসাতে চায়। তাই প্রচার চালাচ্ছে অপরাধীদের পক্ষে। এবার ঠিক একই অভিযোগ উঠছে পশ্চিমাদের দিকে। দলের কেউ নৌকার বিরোধিতা করলেই তার রাজনীতি শেষ, অর্থাৎ দলের মধ্যে কোন ঘুন নয়। কাজ করতে চাইছেন একজোট হয়ে।

ভোট ভন্ডুল করে পশ্চিমারা চাইছে টা কি? এমনটা কি আদৌ সম্ভব? চারিদিকে ওত পেতে রয়েছে জাতীয় থেকে শুরু করে আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা। শেখ হাসিনা জোর দিয়ে বলেছেন, এবারের নির্বাচন ২০১৪ কিংবা ২০১৮ এর মতো হবে না। সবাইকে যেতে হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে। পশ্চিমা শক্তিগুলোর লক্ষ্যও একই। তাই নির্বাচন বানচাল অতটাও সহজ নয়।

বাংলাদেশের নির্বাচন এখন পশ্চিমা বিশ্বের কাছে প্রেস্টিজ ইস্যু। পিছানো যাবে না, আবার বেশি এগোলে মুশকিল। মাটি আঁকড়ে পড়ে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এক চুল এদিক-ওদিক হতে দেবে না। সামান্য গন্ডগোল হলেই ফুঁসে উঠবে। তার উপর ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির কেন্দ্রস্থলে আছে বাংলাদেশ। তাই তো নির্বাচনের দিকে পাখির চোখ সবার। তবে মনে রাখতে হবে নির্বাচন মানেই শুধু পছন্দের প্রার্থীকে জেতানো নয়, একরাশ প্রত্যাশা পূরণ। আগামী বছরগুলো ভালো থাকার আশ্বাস। নির্বাচনে অবশ্যই রাজনীতি থাকবে, র্থে সুষ্ঠু নির্বাচন হওয়াটাই কাম্য।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী

ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে...

ইস্পাহানি মাস্টার্স ক্রিকেট দ্বিতীয় জয় পেল রিলায়েন্স

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে...

রাউজানে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতা মাসুদকে হত্যা

রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে রাঙ্গুনিয়া উপজেলা...

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী, পরিবারকে ২০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী...

বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সামাজিক, মানবিক বাজেট দেওয়ার পরেও...

আরও পড়ুন

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা...

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী, পরিবারকে ২০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।শনিবার(১৩ জুন) বিকেলে তিনি কক্সবাজারের পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবরস্থানে গিয়ে শ্রদ্ধা...

বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সামাজিক, মানবিক বাজেট দেওয়ার পরেও একটি খবরে দেখলাম মানুষের ক্ষতিকারক দিকগুলোর বিষয়ে দাম বাড়ানো হয় এই বাজেটে। এই কারণে এ...

ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমাতে চায় সরকার: অর্থমন্ত্রী

বিশ্ব অর্থনীতির পরিবর্তিত বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজেট ও অর্থনৈতিক ব্যবস্থাপনায় পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে স্থানীয় ব্যাংক থেকে সরকারের ঋণ...