রবিবার, ১৬ আগস্ট ২০২৬

কাপ্তাইয়ে দৃষ্টিনন্দন মডেল মসজিদ উদ্বোধন

একসাথে ৯০০ লোক নামাজ আদায় করতে পারবে

ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি

ধর্মবিষয়ক মন্ত্রনালয়ের অর্থায়নে রাঙামাটি গণপূর্ত  বিভাগের তত্ত্বাবধানে ১২ কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ে কাপ্তাই উপজেলা সদরে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের  উদ্বোধন করা হয়েছে। 

সোমবার (৩০ অক্টোবর) বেলা ১২ টা ১৫ মিনিটে  নারায়ণগঞ্জের রূপগঞ্জ পূর্বাচল  বঙ্গবন্ধু বাংলাদেশ – চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র হতে জাতীয় ইমাম সম্মেলন ও পুরস্কার বিতরণ এবং ৬ষ্ট পর্যায়ে দেশের বিভিন্ন উপজেলায় ৫০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভার্চুয়ালী এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে কাপ্তাই উপজেলা ইসলামিক ফাউণ্ডেশন এর আয়োজনে নবনির্মিত মডেল মসজিদ প্রাঙ্গনে এদিন সকালে মোনাজাত, দোয়া মাহফিল এবং আলোচনা সভার অনুষ্ঠিত হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন এর সভাপতিত্বে কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন  কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, গণপূর্ত বিভাগ রাঙামাটির নির্বাহী প্রকৌশলী অনিন্দ্য কৌশল।
স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউণ্ডেশন কাপ্তাই উপজেলার ফিল্ড সুপারভাইজার মো: নুরুননবী।

এসময় কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) উপ অধিনায়ক  মেজর মো: লতিফুল বারী, রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এর সাবেক কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী সহ  সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা জনপ্রতিনিধি, আলেম, ওলেমা, মুসুল্লি, শিক্ষক, সাংবাদিক এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

গণপূর্ত বিভাগ রাঙামাটির নির্বাহী প্রকৌশলী অনিন্দ্য কৌশল এসময় সাংবাদিকদের বলেন, দৃষ্টি নন্দন এই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটি তিন তলা বিশিষ্ট। এখানে তিন তলা মিলে একসাথে ৯০০ লোক নামাজ আদায় করতে পারবেন। নারী এবং পুরুষদের জন্য পৃথক অজু ও নামাজের ব্যবস্থা রয়েছে। এছাড়া শীতাতাপ নিয়ন্ত্রিত এই মডেল মসজিদে ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, ইসলামী গবেষণা কেন্দ্র,  ইসলামী লাইব্রেরী, অটিজম কর্ণার সহ বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে।

তিনি আরোও বলেন, মসজিদের নীচতলায় গাড়ী পার্কিং এর ব্যবস্থা রয়েছে, এছাড়া মসজিদে ইসলামিক বই বিক্রয়  কেন্দ্রও থাকবে।

ইসলামিক ফাউণ্ডেশন কাপ্তাইয়ের ফিল্ড সুপারভাইজার মো: নুরুননবী বলেন, এই মডেল মসজিদে হিফযখানার ব্যবস্থা রয়েছে এবং মসজিদে প্রাক – প্রাথমিক শিক্ষা, সহজ কোরআন শিক্ষা ও গণশিক্ষা কেন্দ্রের ব্যবস্থা রয়েছে।

কাপ্তাই উপজেলা সদর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মো: সোলাইমান বলেন, এই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করে দেওয়ার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি শোকরিয়া আদায় করছি। আজ কাপ্তাইবাসী আজ আনন্দিত ও উচ্ছসিত।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো: মহিউদ্দিন বলেন, সারাদেশে ৫৬৪ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে ৬ষ্ট পর্যায়ে আজ  ৫০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন হচ্ছে। তৎমধ্যে কাপ্তাই উপজেলা সদরে একটি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন হচ্ছে। এখানে ৫ ওয়াক্ত নামাজ আদায় এর পাশাপাশি ইসলামিক বিভিন্ন বিষয়ে গবেষণা করা যাবে। এখানে শিশুদের জন্য লেখাপড়া এবং জ্ঞান চর্চার সুযোগ রয়েছে। নি:সন্দেহে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ হতে এটি কাপ্তাইবাসীর জন্য একটি সেরা উপহার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা বর্ষার রূপ এ বছর ভালই দৃশ্যমান। বিগত কয়েক বছর যাবৎ আষাঢ় মাসের শেষ অবধি পর্যন্ত...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের।আজ শনিবার (১৫...