কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল দিয়ে প্রথম দুই ঘণ্টায় পার হয়েছে ১২১টি গাড়ি।
রবিবার (২৯ অক্টোবর) সকাল ৬টা থেকে টানেল উন্মুক্ত করে দেওয়া হয়।
টানেল প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (অপারেশন ও রক্ষণাবেক্ষণ) আবুল কালাম আজাদ বলেন, টোল আদায়ের জন্য ১২টি বুথ আছে। প্রথমদিন ১০টি চালু করা হয়েছে। এখানে তিনভাবে টোল দেওয়ার সুযোগ আছে। তবে বর্তমানে ম্যানুয়ালি টোল আদায় করা হচ্ছে।
টানেল প্রকল্পের টোল ম্যানেজার বেলায়েত হোসেন বলেন, সকাল ৬টা থেকে টানেল দিয়ে যানবাহন চলাচল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার পর দুই পাশ থেকেই যানবাহন চলাচল করছে।
