সোমবার, ২৪ আগস্ট ২০২৬

কাগতিয়া দরবার শরীফের ৭০ তম ফাতেহায়ে ইয়াজদাহুম মাহফিল অনুষ্ঠিত

আদনান আবির । নিজস্ব প্রতিবেদক

যুগ যুগ ধরে মানুষকে হেদায়তের জন্যে অসংখ্য নবী-রাসূল ধরার বুকে আগমন করেন। আখেরি নবী হুজুরে আকরাম (দ.) এর আগমনের মাধ্যমে নবুয়্যতের পরিসমাপ্তি ঘটে। যার মাধ্যমে আল্লাহর মনোনীত একমাত্র দ্বীন ইসলাম ধরার বুকে প্রতিষ্ঠিত এবং পরিপূর্ণ হয়। দ্বীন ইসলাম থেকে দুরে সরে যাওয়া মানুষদের পুনরায় হেদায়তের পথে ফিরিয়ে আনতে অগণিত আল্লাহর অলিগণ পৃথিবীতে আগমন করবেন। যারা আল্লাহ প্রদত্ত বেলায়তের মাধ্যমে মানুষকে হেদায়তের পথে আহবান করবেন। এভাবেই পৃথিবীতে শুভাগমন করেন মাহবুবে ছোবহানি কুতুবে রাব্বানি গাউছুল আজম আব্দুল কাদের জিলানী (রাঃ)। গাউছিয়তের এ ধারাবাহিকতায় পৃথিবীতে শুভ তশরীফ আনেন খলিলুল্লাহ আওলাদে মোস্তফা খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রাদি:)। যাঁর প্রতিষ্ঠিত তাওয়াজ্জুহ্ বিশিষ্ট এই তরিক্বতের মাধ্যমে পথহারা মানুষ ফিরে আসে সিরাতুল মুস্তাকিমের দিকে, নফসের কুমন্ত্রণা থেকে পরিশুদ্ধ হয়ে রুহানিয়্যত বিকাশে এভাবেই আত্মশুদ্ধি অর্জন করে। বর্তমানেও কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী মানুষের হেদায়তের জন্যে কাজ করে যাচ্ছেন। ফয়েজে কুরআনের মাধ্যমে নূরে কুরআন বিতরণ করছেন, তাওয়াজ্জুহর মাধ্যমে মানুষকে ইনসানে কামেলে পরিণত করছেন। আধুনিকতার চরম উৎকর্ষতার যুগে নবীর প্রতি ভালোবাসা, কুরআনের প্রতি গভীর আগ্রহ, হারাম-হালাল বিবেচনায় জীবনধারণের পাথেয় বিতরণে এই তরিক্বত যুগান্তকারী ভূমিকা পালন করছে, মাশাআল্লাহ।

গত ২৬ অক্টোবর (বৃহস্পতিবার) বাদে যোহর হতে চট্টগ্রাম নগরীর বায়েজিদস্থ গাউছুল আজম কমপ্লেক্সে ৭০ তম ফাতেহায়ে ইয়াজদাহুম মাহফিলে ধর্মপ্রাণ মুসলমানের উদ্দেশ্যে বক্তারা একথা বলেন ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও সিনেট সদস্য এবং সংগঠনের সিনিয়র সহ-সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর এর সভাপতিত্বে অনুষ্ঠিত ফাতেহায়ে ইয়াজদাহুম মাহফিলে বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ শফিউল আলম, সংগঠনের মহাসচিব অধ্যাপক মোহাম্মদ ফোরকান মিয়া, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ ছিদ্দিকুর রহমান, প্রমূখ।

মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর উদ্যোগে পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম মাহফিল উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিল বাদে যোহর- খতমে কুরআনে করিম ও পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম শীর্ষক আলোচনা, বাদে আছর- খতমে শেফা, বাদে মাগরিব- মোরাকাবা ও জিকিরে গাউছুল আজম মোর্শেদী।

মিলাদ-কিয়াম শেষে দেশের উন্নতি ও অগ্রগতি, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর সাম্প্রতিক বর্বরোচিত হামলা থেকে ফিলিস্তিনিদের হেফাজত,নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা এবং দরবারের প্রতিষ্ঠাতা খলিফায়ে রাসূল (দ.) হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার...

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে সাবেক-বর্তমান শিক্ষকদের মিলনমেলা

‘অতীতের স্মৃতি ও বর্তমানের প্রীতি, চলো সবাই একসূত্রে গাঁথি’—এই...

আরও পড়ুন

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর অবস্থান নিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকার বাসিন্দারা। মাদক সেবন, বিক্রি...

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ও গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার আইরমঙ্গল...

চট্টগ্রামে নারীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা

চট্টগ্রাম নগরে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে নারী চালক ও সহকারীসহ সম্পূর্ণ নারীদের পরিচালনায় বিআরটিসির বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু হয়েছে। প্রাথমিকভাবে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার...