রবিবার, ১৬ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে মাছের খামার থেকে উদ্ধার ১২ ফুট লম্বা অজগর

সাফায়েত মেহেদী, মিরসরাই

চট্টগ্রামে মিরসরাইয়ে মাছের খামার থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সাপটির ওজন প্রায় ১৬ কেজি।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার ১২নং খৈয়াছড়া ইউনিয়নের পশ্চিম খৈয়াছড়া এলাকার স্থানীয় মৎস্য চাষী বাবুল চৌধুরীর মাছের খামারে জালে সাপটি আটকে গেলে তিনি সাপটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেন।

স্থানীয়রা জানান, বাবুল চৌধুরী নামের এক কৃষক তাঁর মৎস প্রকল্পের জন্য প্লাস্টিকের জাল দিয়ে বেড়া দিয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে মৎস প্রকল্প দেখতে গেলে সেখানে থাকা জালে একটি অজগর সাপ দেখতে পান তিনি। পরে বন বিভাগকে খবর দিলে তার সাপটি উদ্ধার করে নিয়ে যায়।

মিরসরাই উপকূল রেঞ্জ অফিসার আবদুল গফুর মোল্লা বলেন, সকালে খৈয়াছড়া এলাকায় একটি অজগর আটক করে এলাকাবাসী খবর দিলে আমরা গিয়ে উদ্ধার করে নিয়ে আসি। সাপটি উদ্ধার করে সন্ধ্যায় মিরসরাই মহামায়া ইকোপার্কে অবাসমুক্ত করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন মিরসরাই উপকূলীয় রেঞ্জ বিট অফিসার রনী পারভেজ, মিরসরাই রেঞ্জ কর্মকর্তা শাহেন শাহ নওশাদ সহ প্রমুখ। অজগর সাপটি ১২ ফুট দৈর্ঘ্যের এবং সাপটির ওজন প্রায় ১৬ কেজি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা বর্ষার রূপ এ বছর ভালই দৃশ্যমান। বিগত কয়েক বছর যাবৎ আষাঢ় মাসের শেষ অবধি পর্যন্ত...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের।আজ শনিবার (১৫...