রবিবার, ১৬ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে ধান খেতে মিলল বৃদ্ধার মরদেহ

সাফায়েত মেহেদী, মিরসরাই প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে দুই দিন নিখোঁজ থাকার পর ধান ক্ষেত থেকে ৬০ বছর বয়সি এক বৃদ্ধার মরদেহ উদ্ধার হয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার সাহেরখালী ইউনিয়নের কাজির তালুক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ওই বৃদ্ধা স্থানীয় কাজির তালুক গ্রামের মৃত ফজলুল হকের স্ত্রী। তিনি তিন কন্যা সন্তানের জননী। তিনি দুইদিন পূর্বে অর্থাৎ গত মঙ্গলবার (২৪ অক্টোবর) থেকে হঠাৎ নিখোঁজ হন।

স্থানীয় জনপ্রনিধি, পুলিশ ও এলাকার লোকজন জানায়, ‘বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় কৃষকরা ধান ক্ষেতের মধ্যে একটি মহিলার মরদেহ পড়ে থাকতে দেখে। বিষয়টি স্থানীয়রা প্রথমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানায় এবং পরে চেয়ারম্যান বিষয়টি মিরসরাই থানা পুলিশকে জানালে পুলিশ দুপুর ১টার দিকে মরদেহ উদ্ধার করে।’

সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী জানান, ‘মিরসরাই পুলিশ ঘটনাস্থলে এসে বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করেছে। নিহত ওই নারীর বাড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাজির তালুক গ্রামে।’

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, ‘বৃহস্পতিবার বেলা ১১টার পর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৬০ বছর বয়সি এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

আরও পড়ুন

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর করার অভিযোগ উঠেছে শহিদুল ইসলাম শরীফ মজুমদার নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর সেই ছেলের...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা বর্ষার রূপ এ বছর ভালই দৃশ্যমান। বিগত কয়েক বছর যাবৎ আষাঢ় মাসের শেষ অবধি পর্যন্ত...