রবিবার, ১৬ আগস্ট ২০২৬

কক্সবাজার হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া নারী হাজতি আটক

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার সদর হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় পালিয়ে যাওয়া নারী হাজতি রাশেদা বেগমকে (৩৫) আটক করে উখিয়া থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে রাজাপালং উত্তর পুকুরিয়া বাড়ি থেকে তাঁকে আটক কর হয়।

আটক রাশেদা উখিয়া উপজেলার রাজাপাং ইউনিয়নের আলমগীরের স্ত্রী। দুই সপ্তাহ আগে একটি অপহরণ মামলায় সহযোগী হিসেবে কারাগারে ছিলেন।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, পালানোর খবর আমাদের জানানো হয়। এরপর তাকে আটকে অভিযান শুরু হয় বুধবার থেকে। বৃহস্পতিবার তাঁকে আইনের আওতায় আনা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হবে।

কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার মোঃ শাহ আলম খান বলেন, গত মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসার জন্য তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওইসময় প্রবল বাতাস ও বৃষ্টি হচ্ছিল। হাসপাতালেও বিদ্যুৎ আসা-যাওয়া করছিল। মহিলা ওয়ার্ডে রোগীর প্রচুর চাপ ছিল। সেই সুযোগে ওই নারী হাজতি কারারক্ষীদের ফাঁকি দিয়ে পালিয়ে যায়। পালানোর পর তাকে ধরতে লোক লাগানো হয়। বৃহস্পতিবার সকালে উখিয়া থানা পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

আরও পড়ুন

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর করার অভিযোগ উঠেছে শহিদুল ইসলাম শরীফ মজুমদার নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর সেই ছেলের...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা বর্ষার রূপ এ বছর ভালই দৃশ্যমান। বিগত কয়েক বছর যাবৎ আষাঢ় মাসের শেষ অবধি পর্যন্ত...