মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

নিখোঁজ রাজুর খোঁজ মিললো উপজেলা চেয়ারম্যানের বাড়িতে

বান্দরবান প্রতিনিধিঃ

আলীকদমে নিখোঁজ রাজু তঞ্চঙ্গ্যাকে   উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালামের বাড়ী থেকে আহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৫ অক্টোবর) সকালে তাকে উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মামলা তদন্তকারী কর্মকর্তা ও উপ-পরিদর্শক(এসআই) মোঃ রিজওয়ানুল ইসলাম জানান , ২৫শে অক্টোবর (বুধবার) সকালে রাজু তঞ্চঙ্গ্যাকে উপজেলার বাস টার্মিনাল থেকে মামলার আসামী সাদ্দাম হোসেন বাইকে করে উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালামের বাসায় নিয়ে যায়। সেখানে তাকে কিল-ঘুষি মারা হয়। খবর পেয়ে পুলিশ উপজেলা চেয়ারম্যানের বাড়ি থেকে রাজুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।’ রাজু তঞ্চঙ্গ্যা বর্তমানে পুলিশ হেফাজতে আছেন। তাকে বান্দরবান মানব পাচার অপরাধ ট্রাইবুনালে নিয়ে এসে ২২ধারায় আদালতে জবানবন্দি নেওয়া হয়েছে।

এব্যাপারে অভিযুক্ত সাদ্দাম হোসেনের সাথে কথা বলার জন্য মুঠোফোনে কল দিলে সাংবাদিক পরিচয় পেলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন। আলীকদম উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালামের বক্তব্য জানার জন্য তার  মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে  ফোন বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর আলীকদম উপজেলা চেয়ারম্যান আবুল কালামসহ তিন ব্যক্তির বিরুদ্ধে মানব পাচারের অভিযোগে মামলা করেন রাজু তঞ্চঙ্গ্যার স্ত্রী। স্বামীকে মিয়ানমারে পাচারের অভিযোগে জেলা মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে এই মামলা করা হয়। ট্রাইব্যুনালের বিচারক জেবুন নাহার আয়েশা মামলাটি আমলে নিয়ে রাজু তঞ্চঙ্গ্যাকে পাচার করার অভিযোগ তদন্ত এবং তাঁকে উদ্ধারের জন্য আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে নির্দেশ দিয়েছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

আরও পড়ুন

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার টাকা মূল্যের বিদেশি সিগারেট ও আইফোনের চালান জব্দ করা হয়েছে। দুবাই থেকে আসা একটি ফ্লাইটের...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।সোমবার...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকালে নগরীর বাদুরতলা, বহদ্দার হাট এলাকায় হাতিল শোরুম এর...